আজকাল ওয়েবডেস্ক: বিমান যাত্রায় বিপদ কাটছেই না। আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পরেও, পরপর বিমানে বিপত্তি সামনে এসেছে এয়ার ইন্ডিয়ার। সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। তবে এবার বিপদ স্পাইসজেট বিমানে।
#SpiceJet from Goa to Pune today. The whole interior window assembly just fell off mid flight. And this flight is now supposed to take off and head to Jaipur. Wonder if it’s air worthy @ShivAroor @VishnuNDTV @DGCAIndia pic.twitter.com/x5YV3Qj2vu
— Aatish Mishra (@whatesh)Tweet by @whatesh
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিপত্তি ঘটেছে গোয়া-পুনে স্পাইসজেট বিমানে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, মাঝ আকাশে আচমকা বিমানের জানালার ফ্রেম খুলে পড়ে যায়।
যদিও বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। মঙ্গলবার গোয়া থেকে পুনেগামী স্পাইসজেটের ফ্লাইট SG-1080-এ এই ঘটনাটি ঘটে। ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনা প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক যাত্রী জানিয়েছেন, একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গোয়ায়। সেখান থেকে ফিরছিলেন পুনেতে। উড়ানের আধঘণ্টার মাথায় ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি। যদিও প্রাথমিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়লেও, উড়ানের যাত্রায় আর কোনও সমস্যা হয়নি বলেই জানা গিয়েছে।
