আজকাল ওয়েবডেস্ক: বড়দিনেও কুয়াশা ঘেরা ছিল দেশের রাজধানী, বড়দিনের পরের দিনেও ঘন কুয়াশা ঘিরে রেখেছে দিল্লিকে। পরিস্থিতি বিচারে একাধিক উড়ান এবং অবতরণের সময় পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক সহ প্রায় ৩০টি বিমানের উড়ান এবং আগমনের সময়ের বদল ঘটানো হয়েছে। সোমবারের রাত থেকেই শীত বেড়েছে দিল্লিতে। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে ইন্ডিয়া গেট, সফদারজং, আনন্দ বিহার সহ একাধিক এলাকার দৃশ্যমানতা অত্যন্ত কমে যায়। ঘন কুয়াশার কারোণে সোমবারেও দিনের প্রথম ভাগে বিমান পরিষেবা বিঘ্নিত ছিল। মঙ্গলবার বিমান উড়ান-আগমনে দেরি হওয়ার কথা বিমান বন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা ঘন কুয়াশার কারোণে দিনের প্রথম ভাগে খুব কাছের বাড়িঘরও দেখতে পাননি ঠিকভাবে। বেলা বাড়লেও কুয়াশার চাদর পুরোপুরি সরে যায়নি দিল্লির ওপর থেকে।