আজকাল ওয়েবডেস্ক: বাড়ছে চিন্তা, আর পরিস্থিতি মোকাবিলায় সময়ের সঙ্গে সঙ্গে নয়া নয়া পন্থা ভাবছে দেশের রাজধানী। টানা ৫ দিন ধরে বাতাসের অবস্থা অত্যন্ত উদ্বেগ জনক। সোমবার সকাল ৯টায় দিল্লির বাতাসের গুণগত মান (একিউআই) ছিল ৪৮৮। টানা পাঁচদিন ধরেই দিল্লিতে একিউআই ৪০০-র উপরে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জারি করেছে মোদি সরকার। বায়ু দূষণ রোধ করতে এই অ্যাকশন প্ল্যান জারি করে কেন্দ্র। চতুর্থ পর্যায়ের অ্যাকশন প্ল্যান জারি করা হয়েছে দিল্লি ও তার আশপাশের এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির পরিবেশ মন্ত্রী জানিয়েছেন দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া বাকি সকল ক্লাসের জন্য স্কুল বন্ধ থাকবে। দিল্লি কার্যত ঢাকা পড়ে আছে পুরু আস্তরণে। জানা গিয়েছে, দীপাবলীর পর এক সপ্তাহের জন্য রাজধানীর বুকে ফিরে আসবে অড-ইভেন নিয়ম। এই নিয়ম গত কয়েক বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের বড় পদক্ষেপ হিসেবে গৃহীত হয়ে এসেছে। চলতি বছর দীপাবলীর উতসবের পর ফের ফিরিয়ে আনা হবে অই নিয়মকে।
Delhi: দিল্লিতে স্কুল খোলা কেবল দশম-দ্বাদশের, দেশের রাজধানীতে নয়া নিয়ম
















