আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের বাপটলার নিকটবর্তী নেলোর এবং মাছিলিপত্তনমের মধ্যে ল্যান্ডফল করে ঝড়টি। এর জেরে গত কয়েক ঘন্টায় অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কার্যত নদীতে পরিণত হয়েছে রাস্তাঘাট। প্রায় ৯৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১১০ কিলোমিটার বেগে হাওয়া বইছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। চেন্নাইতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে আটজনের। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন এবং বিমান।
মৌসম ভবন আগেই জানিয়েছিল, মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলেও জানানো হয়েছিল। রবিবার থেকেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে একপ্রকার বিপর্যস্ত চেন্নাই। সরকারি আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসণ। তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রায় ৩০০টি ত্রাণ শিবিরের।