আজকাল ওয়েবডেস্ক: অনেকেই বিয়ের পর ফুলশয্যায় রাতের অপেক্ষায় থাকেন। ইচ্ছে থাকে প্রিয় মানুষকে কাছে পাওয়ার। কিন্তু এক যুবকের এই বিশেষ রাত বৃথা গেল। সেদিন রাতে কী এমন ঘটেছিল ওই যুবকের সঙ্গে? 

নেটমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এক সদ্যবিবাহিত দম্পতির ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্য বিয়ে সেরেছেন ওই যুবক। এরপরেই ফুলশয্যার পালা। যুবকের  মনেও প্রবল ইচ্ছে বিশেষ রাতে স্ত্রী-র সঙ্গে সময় কাটানোর। কিন্তু সেই রাতে তাঁর সঙ্গে যা ঘটল তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ফুলশয্যা করার বাসনা আর পূরণ হল না তাঁর। আসলে ওই রাতে তাঁর ঘরে আত্মীয়রা এসে ঘাঁটি গেড়ে বসেছিলেন। ফলে একসঙ্গে আলাদা করে সময় কাটানোর সুযোগই পেলেন না নবদম্পতি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নববধূ মুখ নিচু করে মেঝেতে বসে রয়েছেন। আত্মীয়রা  তাঁদের খাটে বসে। অন্যদিকে ওই যুবক বরবেশে চেয়ারে বসে। তাঁর মুখে হতাশার ছাপ স্পষ্ট। 

ভিডিওর ক্যাপশনে মজার ছলে লেখা  রয়েছে, ‘বরের সঙ্গে সত্যিই খুব খারাপ হল, বিশেষ মুহূর্ত উপভোগ করতে দেওয়া হল না।‘ এই ক্যাপশনটিই যেন ভিডিওটিকে আরও ভাইরাল করে তুলেছে। কমেন্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লিখেছেন, "এখনও সময় আছে ভায়া, হতাশ হওয়ার কারণ নেই।" আরেক ব্যক্তি আবার লিখেছেন, "বারের সঙ্গে অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে।" ইতিমধ্যেই ছয় লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।