আজকাল ওয়েবডেস্ক : জিকা ভাইরাস নিয়ে সব রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। এডিস মশা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সকলকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মহারাষ্ট্রে ইতিমধ্যে জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। এক গর্ভবতী মহিলার দেহে জিকা ভাইরাস দেখা দিয়েছে। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন কর্মস্থল, স্কুল, কলেজ , হাসপাতাল , বস্তি এলাকায় নজরদারি বাড়াতে বলা হয়েছে। পুনেতে ১ জুলাই ৬ জনের দেহে জিকা ভাইরাস দেখা গিয়েছে। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলা রয়েছে। এডিস মশার কামড়ের ফলে এই রোগ হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। প্রসঙ্গত, ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস দেখা গিয়েছিল।
Zika : জিকা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
















