আজকাল ওয়েবডেস্ক : তেলেঙ্গানা ছাড়া বাকি তিনটি রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। গেরুয়া ঝড়ে কোণঠাসা হাত শিবির। জনতার এই রায়কে মাথা পেতে নিলেন রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে তার দল হারলেও আদর্শের লড়াই চলবে বলে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তেলেঙ্গানাবাসীকে ধন্যবাদ। তাদের ভরসা আগামীদিনে রক্ষা করতে সবধরনের চেষ্টা করব। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে জনতা যে রায় দিয়েছে তা মাথা পেতে নিলাম। বিজেপি তিনটি রাজ্যে যে ঝড় দিয়েছে তাতে মোদিজির গ্যারান্টিতেই সকলে ভরসা রেখেছেন। তবে লোকসভা ভোটের সঙ্গে এই ভোটের তুলনা করলে চলবে না বলে ফের একবার জানিয়ে দিলেন রাহুল গান্ধী।
RAHUL GANDHI : আদর্শের লড়াই চলবে: রাহুল গান্ধী
















