আজকাল ওয়েবডেস্ক : বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় সেনা। যদি কোনও ব্যাক্তি তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে কোনও অপ্রীতিকর কিছু লিখে থাকেন তাহলে তারা কোনও সময় নষ্ট না করে সেই লেখা বা পোস্ট মুছে ফেলবেন। 

 

এই সিদ্ধান্ত কার্যকরী করতে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত এই কাজটি করা যেত না। কিন্তু এবার থেকে ভারতের সেনা নিজেরাই এই কাজটি করে ফেলবে। 

 

ভারত বা ভারতের সেনা নিয়ে যদি কোনও ধরণের বাজে পোস্ট করা হয় তাহলে সেই পোস্ট দ্রুত মুছে দেবে ভারতের সেনা। এই নিয়ে একটি আইন ছিল। সেটিকে আরও বেশি জোরদার করা হয়েছে। 

 

এখানে শেষ নয়। ভারতের এক সেনা অফিসার জানিয়েছে, যদি তেমন মনে হয় তাহলে সেই ব্যাক্তি বা প্রতিষ্ঠান বিরুদ্ধে তারা কড়া পদক্ষেপ নিতেও দেরি করবেন না। দেশ বিরোধী সব ধরণের মন্তব্য আটকাতে এই ব্যবস্থা করা হয়েছে।

 

সম্প্রতি জম্মু কাশ্মীর নিয়ে খবর করার জন্য দিল্লির একটি সংবাদ মাধ্যমকে এই কড়া নিয়মের সামনে পড়তে হয়েছে। যদি অন্য কোনও ক্ষেত্রে এই রকম করা হয় তাহলে এই ব্যবস্থা করা হবে।