জয়পুর, কানপুর, গোরক্ষপুর। এগুলো এক একটা শহরের নাম ঠিকই। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, শহরগুলির নামের শেষে রয়েছে পুর শব্দটি। দেশের এমন অনেক শহর রয়েছে, যেগুলির নামের শেষে রয়েছে বাদ, গঞ্জ শব্দটি।
2
9
কিন্তু এর পিছনে কি নির্দিষ্ট কোনও কারণ রয়েছে? কেনই বা একাধিক শহরের নামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এই শব্দগুলি।
3
9
তথ্য, পুর শব্দটি এসেছে সংস্কৃত থেকে। এর অর্থ শহর, নগর। মনে করা হয়, সেই কারণেই জয়পুর, কানপুর, নাগপুর-সহ দেশের পুরনো শহরগুলির নামের শেষে এই পুর শব্দটি যুক্ত হয়ে গিয়েছে। কোনও না কোনও সময়ের শাসকেরা এই শহরগুলি গড়ে তুলেছিলেন।
4
9
এছাড়াও, ‘পুর’ শব্দটির অর্থ ‘দুর্গ’ও হতে পারে এবং দুর্গ নির্মাণের আগে প্রতিষ্ঠিত শহরগুলিতে প্রায়শই রাজার নামে ‘পুর’ যুক্ত করা হত। উদাহরণস্বরূপ, জয়পুরের নামকরণ করা হয়েছিল মহারাজা জয় সিংহের নামে, যেখানে ‘পুর’ তাঁর দ্বারা প্রতিষ্ঠিত শহরের প্রতীক।
5
9
ভাষাবিদরা জানিয়েছেন, ‘পুর’ শব্দটির ব্যবহার বৈদিক যুগেও হত। ঋগবেদে এর উল্লেখ রয়েছে দূর্গ বা জনবসতি বোঝাতে। এই শব্দটি মধ্য ও দক্ষিণ ভারতেও জনপ্রিয় ছিল, যেমনটি বারাণসী (কাশীপুর) এবং তিরুপুর।
6
9
এছাড়া বেশকিছু শহরের নামের পাশে থাকে বাদ শব্দটিও। এই শব্দটির উৎপত্তি এবং প্রভাব ফারসি ভাষা থেকে। এর অর্থ হল জনবসতিপূর্ণ বা সমৃদ্ধ স্থান। মধ্যযুগীয় সময়ে ভারতে এই নামগুলি আরও প্রচলিত হয়ে ওঠে।
7
9
মুঘল আমলে, অনেক শহর নতুনভাবে নির্মিত হয়েছিল অথবা নতুন নামকরণ করা হয়েছিল। এখানে বাদ বা আবাদ শব্দ ব্যবহার হয়েছে। এটি কৃষিকাজ, জল সরবরাহ এবং সেখানে বসবাসকারী মানুষের কথা উল্লেখ করত। সংক্ষেপে, এর অর্থ ছিল শহরটি ভালভাবে চলছে।
8
9
উদাহরণ হিসেবে আমেদাবাদ, হায়দরাবাদের কথা ধরা যেতে পারে। গঞ্জ শব্দটি আসলে পারসি শব্দ। প্রথমে এর অর্থ ছিল কোষাগার বা সঞ্চিত সম্পদ। সময়ের সঙ্গে সঙ্গে, এর অর্থ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে।
9
9
"গঞ্জ" শব্দটি পরবর্তীতে একটি ব্যস্ত বাজার এলাকা হিসেবে ব্যবহৃত হয়। বাণিজ্যের জন্য পরিচিত স্থানগুলি তাদের নামে এই শব্দটি ব্যবহার করে। যেমন, হযরতগঞ্জ এবং দরিয়াগঞ্জ।