সাপের নাম শুনলেই ভয়ে কাঁপেন না এমন মানুষ পাওয়া ভার। গ্রীষ্ম হোক বা বর্ষা- মাঠ, বাগান কিংবা ঘরের আশপাশে, প্রায়ই সাপের দেখা মেলে। তবে আশ্চর্যের বিষয়, শীতকাল আসতেই সাপেরা যেন হঠাৎ করেই হাওয়া হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শীতে আসলে কোথায় লুকিয়ে থাকে এই প্রাণীরা?
2
9
জানা গিয়েছে, শীতকালে সাপের এই উধাও হওয়ার নেপথ্যে কিছু বৈজ্ঞানিক ও প্রাকৃতিক কারণ রয়েছে৷
3
9
সাপ শীতল রক্তবিশিষ্ট প্রাণী। অর্থাৎ, মানুষের মতো তারা নিজেদের শরীরের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের পুরোপুরি নির্ভর করতে হয় বাইরের পরিবেশের উষ্ণতার ওপর।
4
9
শীতে তাপমাত্রা কমে যাওয়ায় সাপের শরীরও ঠান্ডা হয়ে পড়ে। এর ফলে তাদের চলাফেরা ও খাবার হজম করার প্রক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যায় এবং তারা প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে।
5
9
হাড়কাঁপানো ঠান্ডায় খাবার খুঁজে পাওয়া কঠিন। তাই নিজেদের শক্তি সঞ্চয় করতে সাপেরা 'শীতনিদ্রা' বা এক বিশেষ ধরনের শীতকালীন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
6
9
এ সময় তাদের হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস মারাত্মকভাবে ধীর হয়ে যায়। আবহাওয়া আবার উষ্ণ না হওয়া পর্যন্ত এটি তাদের একটি সহজাত আত্মরক্ষার কৌশল।
7
9
বাইরের কনকনে ঠান্ডায় দেহের কোষ জমে মারা যাওয়ার ঝুঁকি এড়াতে সাপেরা শীতের শুরুতেই নিরাপদ ও অপেক্ষাকৃত উষ্ণ জায়গার খোঁজে নামে। মাটির নিচের গর্ত, বড় পাথরের ফাটল, গাছের শিকড়ের কাছ বা পুরোনো দালানের দেয়ালের গহ্বর- এসব জায়গাতেই তারা লুকিয়ে থাকে।
8
9
অনেক সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে কয়েকটি সাপ একসঙ্গে গর্তে বা মাটির গভীরে কুন্ডলী পাকিয়ে উষ্ণতা ভাগাভাগি করে শীত কাটায়।
9
9
আবহাওয়া আবার উষ্ণ হয়ে উঠলে তবেই তারা নিজেদের গোপন আশ্রয় থেকে বাইরে বেরিয়ে আসে।