ট্রেনে দীর্ঘ দূরত্বের যাত্রায় অনেকেই অনলাইনে খাবার অর্ডার করেন। স্টেশনে নেমে খাবার কেনার ঝামেলা এড়াতে কিংবা নিজের পছন্দমতো খাবার পেতে ই-ক্যাটারিং পরিষেবার উপর নির্ভর করেন যাত্রীরা।
2
11
কিন্তু অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে ভুয়ো ওয়েবসাইট ও অননুমোদিত মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার বুক করলে বিপদে পড়তে পারেন যাত্রীরা। এবার এই বিষয়েই সতর্ক করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন।
3
11
রেলযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক অননুমোদিত ই-ক্যাটারিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে সতর্ক করেছে IRCTC। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার অর্ডার করলে আর্থিক প্রতারণা, খাবারের গুণমান ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি থাকতে পারে। তাই ট্রেনে বসে অনলাইনে খাবার অর্ডার করার আগে যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
4
11
IRCTC-র সতর্কবার্তায় যে ওয়েবসাইট ও অ্যাপগুলির নাম উল্লেখ করা হয়েছে, সেগুলি হল—RailRestro.com এবং RailRestro.in, FoodOnTrack.in, RailMitra.com, TravelKhana.com, E-Catering.app, TrainsCafe.com
যাত্রীদের এই প্ল্যাটফর্মগুলি থেকে খাবার অর্ডার করার আগে IRCTC-র অনুমোদন সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অ্যাপ বা ওয়েবসাইটে রেলযাত্রীদের জন্য খাবার সরবরাহের পরিষেবা থাকলেই সেটি IRCTC অনুমোদিত, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
7
11
ট্রেনে বসে নিরাপদে খাবার অর্ডার করতে চাইলে IRCTC-র সরকারি ই-ক্যাটারিং পরিষেবা ব্যবহার করতে পারেন। এর জন্য রয়েছে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.ecatering.irctc.co.in। সেখানে গিয়ে ট্রেনের বিবরণ ও PNR নম্বর দিয়ে পছন্দমতো খাবার বুক করা যায়।
8
11
এছাড়াও Google Play Store অথবা Apple App Store থেকে 'Food on Track' অ্যাপ ডাউনলোড করে খাবার অর্ডার করতে পারবেন। যাঁরা ফোনে কথা বলে অর্ডার করতে চান, তাঁদের জন্য IRCTC-র হেল্পলাইন নম্বর ১৩২৩ রয়েছে।
9
11
পাশাপাশি IRCTC-র অনুমোদিত ই-ক্যাটারিং পার্টনারদের মাধ্যমেও খাবার অর্ডার করা যায়। তবে অর্ডার দেওয়ার আগে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটি অনুমোদিত কি না, তা অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি।
10
11
অননুমোদিত প্ল্যাটফর্মে খাবার অর্ডার করলে পেমেন্ট সংক্রান্ত প্রতারণা, নিম্নমানের খাবার সরবরাহ কিংবা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে অনুমোদিত পরিষেবা ব্যবহার করলে স্বচ্ছ বিলিং, নিরাপদ পেমেন্ট এবং যাচাই করা খাবার সরবরাহকারীদের পরিষেবা পাওয়ার সুযোগ থাকে।
11
11
তাই ট্রেনের যাত্রাপথে খাবার অর্ডার করার সময় অচেনা ওয়েবসাইট বা অ্যাপের পরিবর্তে IRCTC-র সরকারি ওয়েবসাইট, Food on Track অ্যাপ অথবা অনুমোদিত পার্টনারদের উপরেই ভরসা রাখুন।