সকাল-সন্ধের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন। তুলতুলে নরম এই ডিমের পরোটা থাকলে চেটেপুটে সাফ হবে। জেনে নিন একদম সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন এই রেসিপিটা।
2
9
এর জন্য লাগবে ময়দা: ২ কাপ, নুন: পরিমাণমতো, সাদা তেল: পরিমাণমতো, জল: পরিমাণমতো, ডিম: ২টি, পেঁয়াজ কুচি: ১টি (মাঝারি আকারের, মিহি কুচানো), কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো, ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ, নুন: স্বাদমতো
3
9
প্রথমে একটা পাত্রে ময়দা, পরিমাণমতো নুন এবং ১ চা চামচ তেল ভাল করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে নরম এবং মসৃণ একটি ডো মেখে নিন। ডো মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
4
9
একটা বাটিতে ডিম দুটো ভেঙে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন যাতে সব উপাদান ভালোভাবে মিশে যায়।
5
9
এবার মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিন। সাধারণ পরোটার লেচির চেয়ে একটু বড় সাইজের করবেন।লেচিগুলোতে সামান্য ময়দা লাগিয়ে পাতলা করে রুটির আকারে বেলে নিন।
6
9
প্রথমে তাওয়া বা চাটু গরম করুন। বেলে নেওয়া রুটিটি তাওয়ায় দিয়ে হালকা এপিঠ-ওপিঠ শুকনো খোলায় সেঁকে নিন।
7
9
এবার রুটির চারপাশে সামান্য তেল বা ঘি ছড়িয়ে দিন। রুটিটি একটু ফুলে উঠলে এর ওপরের অংশে ফেটানো ডিমের মিশ্রণ থেকে চামচ করে কিছুটা অংশ ঢেলে দিন এবং খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে দিন।
8
9
ডিম দেওয়ার পর পরোটাটি সাবধানে উল্টে দিন যাতে ডিমের দিকটা তাওয়ার গায়ে পড়ে। মাঝারি আঁচে দুই দিক সোনালী এবং মচমচে হওয়া পর্যন্ত হালকা ভেজে নিন।
9
9
ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু ডিমের পরোটা সস, স্যালাড বা বা ঝাল ঝাল আলুর দমের সঙ্গে পরিবেশন করুন।