মাথায় হাত সাধারণ মানুষের। আজ কালীপুজো। সামনেই ভাইফোঁটা। উৎসবের মরশুমের ঠিক আগে ফের বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম। যদিও স্বস্তির খবর একটাই, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ মধ্যবিত্তের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
2
7
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বিশ্ব রাজনীতির অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়া রয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের জ্বালানি বাজারেও। ফলে আপাতত গ্যাসের দাম কমার কোনও আশু সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা।
3
7
এর আগে গত জুলাই ও আগস্ট মাসে গ্যাসের দাম যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ২০৯ টাকা কমেছিল। কিন্তু সেই স্বস্তি এখন অতীত। নভেম্বর মাস পড়তেই নতুন করে প্রায় ১৭ টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।
4
7
এর আগে অক্টোবর মাসেও সিলিন্ডারের দাম এক লাফে অনেকটাই বেড়েছিল। পরপর এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। মার খাচ্ছে ব্যবসাবাণিজ্যও।
5
7
আজ ৮ নভেম্বর রবিবার, কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।