বাংলায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রবিবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। পাশাপাশি, রাজ্যজুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও।
2
5
নির্বাচনের সূচি ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে জানা যাচ্ছে, এবার নির্বাচনে আরও প্রায় ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে।
3
5
এবার মাত্র দু’দফায় নির্বাচন। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে দফা বেশি হওয়া সত্ত্বেও এত বেশি কেন্দ্রীয় বাহিনী আসেনি। গত তিনবারের বিধানসভায় কত কেন্দ্রীয় বাহিনী এসেছিল দেখে নেওয়া যাক।
4
5
২০১১ সালে নির্বাচনে রাজ্যে এসেছিল ৬০০–৬৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০১৬ সালের নির্বাচনে পাঠানো হয়েছিল ৫৫০–৬০০ কোম্পানি বাহিনী। ২০২১ সালের ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়।
5
5
২০২১ সালে আট দফার নির্বাচনে প্রথম দফায় পাঠানো হয়েছিল ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। গত বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে মোট ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।