প্রকাশিত হলো রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা ভোটের চূড়ান্ত তালিকা। বাংলায় ভোট-রীতিতে বড় বদল। ছাব্বিশের বিধানসভা ভোট হবে মাত্র দু'দফায়।
2
8
বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব কমিশনের কাছে দরবার করেছিলেন কম দফায় বাংলার ভোটের জন্য। গত কয়েকটি বিধানসভা বা লোকসভা ভোটে ৭-৮ দফায় ভোট হয়েছে এ রাজ্যে।
3
8
২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মোট ৬ টি দফায় অনুষ্ঠিত হয়েছিল৷ ১৮ এপ্রিল থেকে ১০ মে ২০১১ এর মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়৷ সেই সালে ৩৪ বছরের বামফ্রন্ট আমলের অবসান ঘটে এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতা লাভ করে৷
4
8
২০১৬ সালেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মোট ৬ টি দফায় অনুষ্ঠিত হয়েছিল৷ ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিভিন্ন দিনে অনুষ্ঠিত হয়।
5
8
২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় অনুষ্ঠিত হয়েছিল৷ ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছিল৷ এছাড়াও নির্দিষ্ট কিছু আসনে পরবর্তীতে উপনির্বাচন বা ভোট স্থগিত থাকার কারণে পরে ভোটগ্রহণ হয়েছে।
6
8
২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বাচন হবে মাত্র ২ দফায়৷ পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসন। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে।
7
8
৪ মে ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। গত ২৫ ফেব্রুয়ারি অনুযায়ী, বাংলায় এখন ভোটের সংখ্যা ৬.৪৪ কোটি।
8
8
সুপ্রিম কোর্টের নির্দেশে আরও কিছু আবেদন এখন বিবেচনা করা হচ্ছে। সেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশ করা হবে।