চন্দ্রগ্রহণের জেরে গ্রহণ লাগবে কর্কট-কন্যার জীবনে, বাম্পার লাভ বৃষের! জানুন ২৪ থেকে ৩০ আগস্ট কোন রাশির কেমন যাবে
নিজস্ব সংবাদদাতা
২৩ আগস্ট ২০২৬ ১২ : ১২
শেয়ার করুন
1
13
২৪ থেকে ৩০ আগস্টের সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে ২৮ আগস্ট কুম্ভ রাশিতে আংশিক চন্দ্রগ্রহণ এবং সপ্তাহজুড়ে সূর্যের মাঘা নক্ষত্রে অবস্থান, এই দুই ঘটনা প্রোফেশনাল জগৎ, আর্থিক অবস্থা, সম্পর্ক ও মানসিক অবস্থায় পরিবর্তন আনবে সমস্ত রাশির। জেনে নিন সামগ্রিক ভাবে কার কেমন কাটবে এই সপ্তাহ। ছবি- সংগৃহীত
2
13
মেষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পুরনো কোনও আর্থিক সমস্যা মাথাচাড়া দেবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে জমে থাকা অভিমান মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনাকে অন্যদের নজরে আনতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে বড় বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: কাজের চাপ বাড়লেও নিজের দক্ষতা দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারবেন। নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। ব্যবসায়ীদের নতুন চুক্তি বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলুন।ছবি- সংগৃহীত
5
13
কর্কট: অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রত্যাশিত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে চাপ থাকলেও পরিশ্রমের ফল পাবেন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভাল।ছবি- সংগৃহীত
6
13
সিংহ: আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। তবে অহং বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন সম্পর্ক নষ্ট না করে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আইনি বা প্রশাসনিক বিষয় থাকলে কাগজপত্র ভালভাবে যাচাই করুন।ছবি- সংগৃহীত
7
13
কন্যা: কাজের চাপ, দায়িত্ব এবং খরচ—তিনটিই বাড়তে পারে। দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা দরকার হতে পারে। নিজের কাজের তালিকা গুছিয়ে নিন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। শরীর-মনকে বিশ্রাম দেওয়া জরুরি। ছবি- সংগৃহীত
8
13
তুলা: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে যোগাযোগ, মিডিয়া, শিক্ষা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য সময়টি ভাল। বন্ধুবান্ধবের মাধ্যমে লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: কেরিয়ারে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব পেলে প্রথমে চাপ মনে হতে পারে, পরে সেটিই সাফল্যের পথ খুলে দেবে। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে। পরিবারের বয়স্ক কারও বিষয়ে বাড়তি নজর দিন।ছবি- সংগৃহীত
10
13
ধনু: ভাগ্য কিছুটা সহায় থাকবে। দূরযাত্রা, উচ্চশিক্ষা, নতুন কোর্স বা বিদেশ-সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলবে। তবে কোনও খবর যাচাই না করে বিশ্বাস করবেন না। প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে।ছবি- সংগৃহীত
11
13
মকর: অর্থ ও সম্পর্ক—এই দুই বিষয়ের জন্য সপ্তাহটি গুরুত্বপূর্ণ। পরিবারের আর্থিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যৌথ অর্থ, ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা জরুরি। দাম্পত্য সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন।ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: এই সপ্তাহের অন্যতম সংবেদনশীল রাশি। ২৮ আগস্টের আংশিক চন্দ্রগ্রহণ এই রাশিতেই ঘটছে তাই তার প্রভাব ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পর্কের উপর পড়বে, বাড়বে মানসিক চাপ। কর্মক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবুন। সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা আসতে পারে—কেউ কাছে আসতে পারে, আবার কোনও সম্পর্কের প্রকৃত অবস্থাও পরিষ্কার হয়ে যেতে পারে।ছবি- সংগৃহীত
13
13
মীন: কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে এগিয়ে দেবে। অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ও দৈনন্দিন রুটিনের প্রতি নজর দেওয়া দরকার। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চলুন।ছবি- সংগৃহীত