বর্তমানে ক্রিস্টাল ব্রেসলেট শুধু ফ্যাশন অ্যাক্সেসরিজ নয়, অনেকেই এটিকে সৌভাগ্য, ইতিবাচক শক্তি, মানসিক শান্তি বা জ্যোতিষ সংক্রান্ত প্রতিকার হিসেবে ব্যবহার করেন।
2
10
তবে বিশেষজ্ঞদের মতে, অনেকেই কিছু সাধারণ ভুল করেন, যার ফলে তাঁরা যে উদ্দেশ্যে ক্রিস্টাল ব্রেসলেট পরেন, তা পূরণ হচ্ছে না বলে মনে করেন। তাই এই ধরনের ব্রেসলেট ব্যবহার করলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
3
10
অনেকেই না জেনেই ডান বা বাঁ হাতে ব্রেসলেট পরে নেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোন হাতে ক্রিস্টাল পরা হবে, তা নির্ভর করে আপনি কী ধরনের শক্তি গ্রহণ বা প্রকাশ করতে চান। তাই যে ক্রিস্টাল ব্যবহার করছেন, তার জন্য কোন হাত উপযুক্ত, তা আগে জেনে নেওয়া উচিত
4
10
সময়ের সঙ্গে সঙ্গে ক্রিস্টাল চারপাশের শক্তি শোষণ করে। তাই নির্দিষ্ট সময় অন্তর ব্রেসলেট পরিষ্কার বা 'এনার্জি ক্লিনজ' করা প্রয়োজন। এটি না করলে ক্রিস্টালের কার্যকারিতা কমে যেতে পারে বলে মনে করা হয়।
5
10
দেখতে ভালো লাগছে বলে একসঙ্গে একাধিক ক্রিস্টাল ব্রেসলেট পরে নেন অনেকে। কিন্তু প্রচলিত মত অনুযায়ী, সব ক্রিস্টালের শক্তি একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই না বুঝে একাধিক ক্রিস্টাল একসঙ্গে ব্যবহার করলে প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।
6
10
বাজারে এখন অনেক নকল বা কৃত্রিম ক্রিস্টাল পাওয়া যায়। যারা আধ্যাত্মিক বা জ্যোতিষগত কারণে ক্রিস্টাল ব্যবহার করেন, তাঁদের মতে, আসল ও ভাল মানের পাথর বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ।
7
10
তাই বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকেই কেনার পরামর্শ দেওয়া হয়।
অনেকেই শুধুমাত্র ট্রেন্ড অনুসরণ করে ক্রিস্টাল ব্রেসলেট পরে নেন।
8
10
বিশেষজ্ঞদের মতে, ব্রেসলেট পরার আগে নিজের উদ্দেশ্য বা সংকল্প স্পষ্ট করা গুরুত্বপূর্ণ।
9
10
যেমন মানসিক শান্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি বা ইতিবাচক চিন্তা—যে লক্ষ্যেই ব্রেসলেট পরুন না কেন, সেই উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকলে কাজ ভাল হয়৷
10
10
সবশেষে মনে রাখা জরুরি, ক্রিস্টাল ব্রেসলেট ব্যক্তিগত বিশ্বাস ও আধ্যাত্মিক চর্চার অংশ হতে পারে, কিন্তু এটি কোনও রোগের চিকিৎসা বা নিশ্চিত ফল পাওয়ার বৈজ্ঞানিক উপায় নয়। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা শারীরিক-মানসিক সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শই সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত।