কমেডি জগতের এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান। মাত্র ৫০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকার ডালাস শহরে বসবাসকারী জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাজ শর্মা। গত শুক্রবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে ভারত ও বিদেশের কমেডি সার্কেলে।
2
7
তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা ও কমেডিয়ান বীর দাস থেকে শুরু করে অতুল ক্ষেত্রী —সহকর্মী ও অনুরাগীরা।
3
7
রাজ শর্মার প্রয়াণে ভেঙে পড়েছেন বীর দাস। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “ওপারের শান্তিতে থেকো ভাই। ‘লাফ ফ্যাক্টরি’-তে আমাকে প্রথম সুযোগ করে দিয়েছিল রাজ। সে-ই আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল যে আমি আমেরিকার বাজারে নিজের জায়গা তৈরি করতে পারব। ওর দেওয়া পরামর্শ আমার ক্যারিয়ারের অন্যতম পাথেয়।”
4
7
বীর দাস আরও বলেন, রাজ শর্মা ছিলেন একজন ‘বিস্ট অফ এ কমেডিয়ান’। বিশেষ করে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সাথে তাৎক্ষণিক রসিকতা বা ‘ক্রাউড ওয়ার্ক’-এ তাঁর জুড়ি মেলা ভার। বীরের কথায়, “এই পেশাটা মানুষকে খুব কঠিন করে দেয়, একাকীত্ব আসে। কিন্তু রাজ সবসময় অন্যকে সফল হতে দেখলে খুশি হতো। সে ছিল এক বিশাল হৃদয়ের মানুষ।”
5
7
অন্যতম স্ট্যান্ড-আপ কমেডিয়ান অতুল ক্ষেত্রীও স্মৃতিচারণ করে লিখেছেন, মুম্বাইয়ের আন্ধেরিতে একবার মাত্র ৮ জন দর্শক ছিল। কিন্তু রাজ শর্মা নিজের কমেডি দিয়ে সেই ঘরটিকে মাতিয়ে রেখেছিলেন, হাসিতে ফেটে পড়ছিলেন প্রত্যেকে। এমন প্রতিভা সচরাচর দেখা যায় না।
6
7
হাস্যরস তাঁর রক্তে মিশে ছিল, যার প্রমাণ মিলেছে রাজের মৃত্যুর আগের পোস্টগুলোতে। গত ৭ এপ্রিল হাসপাতাল থেকে তিনি লিখেছিলেন, “এইবার মাত্র ২ লিটার ফ্লুইড বেরিয়েছে। আমি ২.৫ লিটারের বাজি ধরেছিলাম।” ইস্টার সানডের দিন আইসিইউ থেকে তিনি রসিকতা করে লিখেছিলেন, “সবাইকে ইস্টার-এর অনেক শুভেচ্ছা, আমি আইসিইউ থেকে বলছি!” মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের রসবোধ হারাননি রাজ শর্মা।
7
7
রাজ শর্মার প্রয়াণ কমেডি জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর সৃষ্ট কৌতুক এবং স্মৃতিগুলো চিরকাল বেঁচে থাকবে অনুরাগীদের হৃদয়ে।