বিশ্ব ক্রিকেটে তিনি বর্তমানে সবথেকে আলোচিত নাম। প্রথম শ্রেণীর ক্রিকেট হোক, কিংবা ঘরোয়া ক্রিকেট কিংবা সিনিয়র দল, বোলারদের বাউন্ডারির বাইরে ফেলতে দ্বিধাবোধ করেন না। তাঁর নাম বৈভব সূর্যবংশী।
2
9
সদ্য রাইজিং স্টার্স এশিয়া কাপে ৫৩ বলে অপরাজিত ২০৪ রান করে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব। এক ইনিংসে হাঁকিয়েছেন ২৮টি ছক্কা। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ড এখন তার দখলে।
3
9
এ তো গেল ২২ গজের গল্প। তবে মাঠের বাইরেও এই তরুণ ক্রিকেটারকে নিয়ে কৌতূহল কম নয়। বিশেষ করে এত অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নজর কাড়া বৈভব এখন কোন ক্লাসে পড়ে? কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সে?
4
9
বিহারের সমস্তিপুর জেলার ছোট শহর তাজপুরে অবস্থিত ডঃ মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের ছাত্র বৈভব। কিন্তু ক্রিকেটের কারণে নিয়মিত ভাবে পরীক্ষা দেওয়া হয়ে উঠছে না বৈভবের। আইপিএল, ভারতীয় দলেও এখন নিয়মিত খেলে বৈভব।
5
9
কিন্তু পড়াশোনায় সে ইতি টানেনি। ক্রিকেটের ব্যস্ততার কারণে ২০২৬ সালের পরীক্ষায় বসতে পারেনি। সে কথা জানিয়েছিলেন, বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী নিজেই। পরবর্তী শিক্ষাবর্ষে তার পরীক্ষায় বসার কথা।
6
9
CBSE-র নিয়ম অনুযায়ী, মূল বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে পরের বছরের পরীক্ষার জন্য নিয়ম মেনে ফের নাম নথিভুক্ত করতে হয়। সেই হিসেবে ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে বৈভবের।
7
9
জানা যাচ্ছে, ক্রিকেটের ময়দানে একের পর এক নজির গড়লেও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এখনও নবম শ্রেণি উত্তীর্ণ বৈভব। অর্থাৎ, এখনও দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসা হয়নি তার। আগামী শিক্ষাবর্ষে পরীক্ষায় বসার কথা রয়েছে তার।
8
9
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দশম শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ডও হাতে পেয়েছিল সে। পরীক্ষার কেন্দ্র পড়েছিল সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু সেই সময় রাজস্থান রয়্যালসের প্রস্তুতিতে যোগ দেওয়ায় পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি বৈভবের।
9
9
পরীক্ষাকেন্দ্রের বাইরে পোদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এন কে সিনহা জানিয়েছিলেন, বৈভব পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। CBSE-র নিয়ম অনুযায়ী তাকে অনুপস্থিত হিসেবেই চিহ্নিত করা হয়েছে।