হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ৩০ বছর আগেই ইঙ্গিত দেয় শরীর! কোন ৮ লক্ষণে সতর্ক হবেন?
নিজস্ব সংবাদদাতা
২৫ নভেম্বর ২০২৬ ১৩ : ৩৩
শেয়ার করুন
1
10
হার্ট অ্যাটাক বা স্ট্রোক সাধারণত আচমকা আসে বলেই মনে হয়। কিন্তু নতুন গবেষণা বলছে, এই ধরনের গুরুতর হৃদ্রোগের ঝুঁকির ইঙ্গিত শরীরে অনেক আগে থেকেই তৈরি হতে পারে। এমনকী কোনও বড় ঘটনা ঘটার প্রায় ৩০ বছর আগে থেকেই কিছু স্বাস্থ্যগত পরিবর্তন নজরে আসতে পারে।
2
10
উচ্চ রক্তচাপ হৃদ্রোগের অন্যতম পরিচিত ঝুঁকির কারণ। নতুন গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা পরবর্তী সময়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের শিকার হয়েছেন, তাঁদের সিস্টোলিক ব্লাড প্রেশার অন্যদের তুলনায় অনেক আগে থেকেই বেশি ছিল।
3
10
রক্তে থাকা NT-proBNP নামের একটি প্রোটিন হৃদ্যন্ত্রের কার্যকারিতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের পরবর্তী সময়ে হৃদ্রোগজনিত সমস্যা হয়েছে, তাঁদের রক্তে এই প্রোটিনের মাত্রায় প্রায় ১০ বছর আগেই বদল এসেছিল৷
4
10
ডায়াবিটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্যন্ত্র ও রক্তনালির উপরেও প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের তুলনামূলক কম বয়সে হৃদ্রোগের সমস্যা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেরই তার কয়েক দশক আগে থেকে ডায়াবিটিস ছিল। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5
10
শরীরে অতিরিক্ত মেদ জমলে হৃদ্যন্ত্রের উপর চাপ বাড়তে পারে। বিশেষ করে BMI বা বডি মাস ইনডেক্স বেশি থাকলে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস এবং কোলেস্টেরলের সমস্যার আশঙ্কাও বাড়ে। গবেষণায় দেখা গিয়েছে, কম বয়সে যাঁদের হৃদ্রোগের সমস্যা হয়েছে, তাঁদের মধ্যে অনেকের BMI-ও আগে থেকেই বেশি ছিল। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা এবং স্বাস্থ্যকর জীবনযাপন হৃদ্যন্ত্র সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
6
10
কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত জল ও লবণ জমতে পারে। এর ফলে রক্তচাপের উপর প্রভাব পড়ে এবং হৃদ্রোগের ঝুঁকিও বাড়তে পারে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের পরবর্তী সময়ে হৃদ্রোগ হয়েছে, তাঁদের কিডনির কার্যকারিতার পরিবর্তন অনেক আগে হয়েছিল৷
7
10
দীর্ঘক্ষণ বসে থাকা এবং শারীরিক পরিশ্রম না করার অভ্যাস ওজন বৃদ্ধি, ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়াতে পারে। গবেষণায় হৃদ্রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক সক্রিয়তার অভাব ছিল অনেক আগে থেকেই।
8
10
কম বয়সে মহিলাদের রক্তচাপ সাধারণত পুরুষদের তুলনায় কম ছিল। কিন্তু প্রায় ৬৫ বছর বয়সের পর এই চিত্র বদলে যায়। ওই বয়সের পর মহিলাদের রক্তচাপ পুরুষদের তুলনায় বেশি হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রেও নারী-পুরুষের পার্থক্য মাথায় রাখা প্রয়োজন।
9
10
হৃদ্রোগের ঝুঁকি নির্ধারণে শুধু রক্তচাপ বা সুগারের দিকে নজর দিলেই হবে না। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখাও দরকার৷ দীর্ঘদিন কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা হৃদযন্ত্র বিকল হওয়ার ইঙ্গিত দেয়৷
10
10
গবেষণাটি স্পষ্ট করে দিয়েছে, হৃদ্রোগের ঝুঁকি কমাতে অনেক আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করা দরকার৷ ওজন নিয়ন্ত্রণ, ধূমপান এবং খাবারে অতিরিক্ত নুন ও অস্বাস্থ্যকর ফ্যাট কম করা দরকার। কিডনির সমস্যা থাকলে অবহেলা করবেন না। পরিবারের কারও হৃদ্রোগের ইতিহাস থাকলে চিকিৎসকের সঙ্গে ঝুঁকি নিয়ে আলোচনা করুন।