ঘূর্ণিঝড় ‘আকভান’। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ দক্ষিণ-পূর্ব রেলের। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক দূরপাল্লার ট্রেন এবং লোকাল পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2
9
পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়ও পরিবর্তন করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তের জেরে ১৯ ও ২০ নভেম্বর যাঁদের পুরী ও ওড়িশার বিভিন্ন গন্তব্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
3
9
২০ নভেম্বর ২০২৬ যাত্রা বাতিল: ১৮৪০১ – বাংরিপোসি–পুরী এক্সপ্রেস। ২২৮৯৫/২২৮৯৬ – হাওড়া–পুরী–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।
শুধু ট্রেন বাতিলই নয়, পরিবর্তন করা হয়েছে ১২৮৩৭ নম্বর হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রার সময়ও।
6
9
আগামী ১৯ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া থেকে ট্রেনটির ছাড়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে যাত্রা শুরু করবে।
7
9
যাত্রীদের জন্য রেলের বিশেষ পরামর্শ। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করেই যাত্রীদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
8
9
তাই যাত্রীদের স্টেশনে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
9
9
প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার স্বার্থে রেল প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।