নভেম্বরের শেষ দিনেই তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ গজকেশরী রাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬, দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের বিশেষ সংযোগে তৈরি হবে এই রাজযোগ। এর প্রভাব পড়তে পারে একাধিক রাশির জাতকদের জীবনে।
2
9
বৃহস্পতি ও চন্দ্র একে অপরের থেকে কেন্দ্রস্থানে অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম অথবা দশম স্থানে অবস্থান করলে এই যোগ তৈরি হয়। একই রাশিতে এই দুই গ্রহের অবস্থানও গজকেশরী যোগের পরিস্থিতি তৈরি করে।জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, অর্থ ও সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে চন্দ্র মন, আবেগ ও মানসিক অবস্থার প্রতিনিধিত্ব করে। ৩০ নভেম্বর সকাল ৯টা ৪১ মিনিটে চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করছে বৃহস্পতি। ২ ডিসেম্বর পর্যন্ত এই দুই গ্রহের সংযোগ থাকবে।
3
9
সিংহ রাশি: কর্মক্ষেত্রে বাড়বে সম্মান, খুলতে পারে আয়ের নতুন পথ। গজকেশরী রাজযোগ সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে সিংহ রাশির জাতকদের জীবনে। কারণ এই রাশিতেই তৈরি হচ্ছে বিশেষ গ্রহের সংযোগ। এই সময়ে আত্মবিশ্বাস ও কাজের দক্ষতা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন।
4
9
চাকরিজীবীদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। পদোন্নতি বা বেতনবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের নতুন গ্রাহক পাওয়ার পাশাপাশি পুরনো যোগাযোগ থেকেও লাভ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে করা বিনিয়োগ থেকেও লাভ মিলতে পারে। তবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
5
9
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য এই রাজযোগ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি আবার এগোতে পারে। আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
6
9
চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসবে। ব্যবসায়ীদের বড় কোনও চুক্তি বা নতুন প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও সময়টি অনুকূল হতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগ আসবে। পুরনো আর্থিক সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি সঞ্চয় বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে।
7
9
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্যও গজকেশরী রাজযোগ শুভ ফল দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্প আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সুযোগও আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরও ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
8
9
যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পথ খুলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি হঠাৎ অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি।
9
9
জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, গজকেশরী রাজযোগ জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রতিপত্তি এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক। জন্মছকে এই যোগ শুভ অবস্থানে থাকলে শিক্ষা, চাকরি, প্রশাসনিক কাজ এবং ব্যবসায় ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করা হয়। তবে ব্যক্তির জন্মছকে বৃহস্পতি ও চন্দ্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবের উপরেই এই যোগের ফল নির্ভর করে।