বন্দে ভারতে খাবারের মেনুতে বড় বদল! জলখাবার থেকে দুপুর রাতে বাদ একাধিক খাবার, কী কী পাবেন জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
২৫ নভেম্বর ২০২৬ ০৯ : ৩১
শেয়ার করুন
1
10
ট্রেনে যাতায়াতের সময় ভাল খাবার পাওয়ার আশা করেন প্রায় সব যাত্রীই। কিন্তু খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে বারবার অভিযোগ উঠেছে ভারতীয় রেলের বিরুদ্ধে। সেই অভিযোগের কথা মাথায় রেখেই এবার খাবারের মেনু ছোট করার সিদ্ধান্ত নিয়েছে IRCTC।
2
10
প্রাথমিকভাবে দেশের তিনটি বন্দে ভারত স্লিপার রুটে এই নতুন মেনু চালু করা হয়েছে। তালিকায় রয়েছে মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী জংশন রুট। এই তিনটি ট্রেনের যাত্রীদের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে IRCTC। পরীক্ষামূলক ব্যবস্থায় ইতিবাচক সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে অন্যান্য দূরপাল্লার ট্রেনেও এই নিয়ম চালু হতে পারে।
3
10
সকালের জলখাবারে যাত্রীরা তিনটি বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নিতে পারবেন। প্রথম বিকল্পে রয়েছে ইডলি ও বড়া। সঙ্গে দেওয়া হবে সম্বর ও চাটনি। এ ছাড়াও রয়েছে পোহা এবং উপমা।
4
10
আগে যাত্রীরা স্যুপ, ডিমের অমলেট, অমলেট স্যান্ডউইচ এবং ভেজ স্যান্ডউইচ পেতেন জলখাবারে। পাশাপাশি মেনু থেকে বাদ গিয়েছে ঘোল বা ছাছ এবং চকোলেটও।
5
10
দুপুরের খাবারের মেনুতেও এসেছে বড়সড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় যাত্রীদের দেওয়া হবে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। নিরামিষ ও আমিষ, দু'ধরনের খাবারের বিকল্পই থাকছে।
6
10
নিরামিষ খাবার বেছে নিলে পাওয়া যাবে একটি সবজির পদ। অন্যদিকে, আমিষ খাবারের ক্ষেত্রে থাকছে চিকেনের বিকল্প। অর্থাৎ, মূল খাবারের পদ সীমিত করা হয়েছে।
7
10
শুধু দুপুর নয়, রাতের খাবারের মেনুও ছোট করা হয়েছে। ডিনারে থাকছে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী নিরামিষ অথবা চিকেনের পদ বেছে নিতে পারবেন। আগে রাতের খাবারের সঙ্গে একাধিক সাইড ডিশ ও অতিরিক্ত খাবার দেওয়া হত। নতুন ব্যবস্থায় সেই তালিকা অনেকটাই সংক্ষিপ্ত।
8
10
আগে দুপুর ও রাতের খাবারের সঙ্গে শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টির মতো একাধিক পদ দেওয়া হত। কিন্তু নতুন মেনুতে এই খাবারগুলি আর থাকছে না। ফলে খাবারের থালায় পদসংখ্যা কমে যাচ্ছে।
9
10
IRCTC-র লক্ষ্য, কম সংখ্যক খাবার পরিবেশন করে প্রতিটি পদের গুণমান ও পরিচ্ছন্নতার দিকে আরও বেশি নজর দেওয়া। শুধু খাবারের পদ নয়, কমেছে একটি মিলের মোট ওজনও। আগে একটি খাবারের প্যাকেটের ওজন থাকত প্রায় ৭০০-৭৫০ গ্রাম। নতুন ব্যবস্থায় তা কমে হয়েছে প্রায় ৪৫০-৫০০ গ্রাম। অর্থাৎ, প্রতিটি মিলে প্রায় ২০০-৩০০ গ্রাম খাবার কম থাকছে। তবে IRCTC-র দাবি, প্রতিটি পদের আলাদা পরিমাণ আগের মতোই রাখা হয়েছে। মূলত পদের সংখ্যা কমানোর কারণেই মোট ওজন কমেছে।
10
10
নতুন ব্যবস্থায় খাবার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বড় বড় ক্লাউড কিচেন ও হসপিটালিটি সংস্থাকে। ট্রেনের খাবারের মান নিয়ে অতীতে একাধিক অভিযোগ উঠেছে। কখনও বাসি খাবার, কখনও ঠান্ডা খাবার, আবার কখনও খাবারের মধ্যে পোকামাকড় পাওয়ার ঘটনাও সামনে এসেছে। সেই সমস্যা সামলাতেই মেনু ছোট করার উদ্যোগ।