দাম প্রায় ১ লক্ষ টাকা! সেই প্রিমিয়াম স্মার্টফোনই এখন মিলছে ৫৮ হাজার টাকারও কমে। স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন অথচ বাজেটের কারণে পিছিয়ে আসছেন? তাঁদের জন্য সুখবর। স্যামসাংয়ের জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ ৫জি দামে বিপুল ছাড় দিচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট।
2
9
প্রায় ৪৫ শতাংশ ছাড়ে ফোনটি কেনার সুযোগ মিলছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাওয়া যাচ্ছে অতিরিক্ত ছাড়ও। ফ্লিপকার্টে গ্যালাক্সি এস২৫ ৫জি-র ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাামের মডেলটির দাম রাখা হয়েছে ৫৭,৯৯৯ টাকা।
3
9
ফোনটির দাম ছিল ১,০৪,৯৯৯ টাকা। এক ধাক্কায় প্রায় ৪৫ শতাংশ দাম কমেছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ২,৯০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কার্যকর দাম দাঁড়াবে ৫৫,০৯৯ টাকা।
4
9
পুরনো ফোন বদলে কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধাও রয়েছে। তবে পুরনো ফোনের মডেল ও অবস্থার উপর নির্ভর করবে ছাড়ের পরিমাণ।
5
9
গ্যালাক্সি এস২৫ ৫জি-র অন্যতম আকর্ষণ এর ডিসপ্লে। এতে রয়েছে ৬.২ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন কাজের অভিজ্ঞতা আরও মসৃণ হওয়ার কথা।
6
9
ফোনটিতে রয়েছে স্ন্যাপড্র্যাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর এবং ১২ জিবি র্যাাম। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার এবং ভারী কাজ সামলানোর ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী এই স্মার্টফোন।
7
9
ছবি তোলার জন্য ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
8
9
ফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৮ রেটিং। পাশাপাশি গ্যালাক্সি এআই-এর মতো একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পাওয়া যাবে এই ফোনে।
9
9
তবে কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ব্যাঙ্কের ছাড়, এক্সচেঞ্জ সুবিধা এবং চূড়ান্ত দাম নির্ভর করবে নির্দিষ্ট শর্তের উপর। পুরনো ফোনের অবস্থা অনুযায়ী এক্সচেঞ্জের মূল্যও বদলাতে পারে।