অভিনয়ের স্বপ্ন পূরণের পথ মোটেই মসৃণ ছিল না এই অভিনেতার। তিনি হলেন রবি কিষাণ। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ অক্ষয় কুমারের সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেষ তিনি। এই শো-এই নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন অভিনেতা।
2
9
রবি কিষাণ জানান, তাঁর বাবা পেশায় ছিলেন একজন পুরোহিত এবং তাঁদের পরিবারের দুধের ব্যবসা ছিল। তাঁর বাবা চাইতেন ছেলে পারিবারিক ব্যবসা সামলাক অথবা কোনও সরকারি চাকরি করুক।
3
9
কিন্তু ছোটবেলা থেকেই রবির মন পড়ে থাকত থিয়েটার ও অভিনয়ে। সেই সময় অভিনয়কে সম্মানজনক পেশা হিসেবে দেখা হত না।
4
9
সেই সময় গ্রামের রামলীলায় সীতার চরিত্রে অভিনয় করার জন্য মায়ের শাড়ি পরে বন্ধুদের সঙ্গে মহড়া দিতেন রবি।
5
9
একদিন রামলীলায় তাঁকে শাড়ি পরে অভিনয় করতে দেখে ফেলেন তাঁর বাবা। ক্রোধে অন্ধ হয়ে চামড়ার বেল্ট দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন।
6
9
সেদিন এত জোরে মার পড়েছিল যে পিঠের চামড়া প্রায় উঠে যাওয়ার উপক্রম হয়েছিল। অভিনেতার বাবার ধারণা ছিল, অভিনয় করে রবি পরিবারের মুখে চুনকালি মাখাচ্ছেন। এমনকী রাগের বশে ছেলেকে প্রাণে মেরে ফেলার কথাও নাকি বলেছিলেন তিনি!
7
9
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে ছেলের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন মা। সেদিন রাতেই তাঁর হাতে ৫০০ টাকা গুঁজে দিয়ে মা তাঁকে ট্রেন ধরে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
8
9
মায়ের সেই সাহায্যেই অল্প বয়সে মুম্বই পাড়ি দেন রবি কিষাণ। ভোজপুরি ছবির জগতে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠার আগে রবি কিষাণ ১৯৯০-এর দশকের গোড়ার দিকে হিন্দি সিনেমায় তাঁর অভিনয় জীবন শুরু করেন।
9
9
বছরের পর বছর ধরে তিনি তেলুগু এবং অন্যান্য আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন। এখন রবি কিষাণ জেন জি-দের কাছেও জনপ্রিয় মুখ।