১৭ ফেব্রুয়ারি জন্মদিন ছিল তাঁর। ৪৮ বছরে পা দিলেন ছোটপর্দার জনপ্রিয় 'জুন আন্টি', ওরফে উষসী চক্রবর্তী। এদিন তিনি তাঁর বার্থডে পার্টির একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন। একই সঙ্গে তাঁর বন্ধু এবং সহকর্মীদের উদ্দেশ্যে লিখলেন এক খোলা চিঠি। ছবি- সংগৃহীত
2
5
উষসী চক্রবর্তী এদিন তাঁর পোস্টে লেখেন, 'কলিগ থেকে কাছের বন্ধু, এই সফরটা দুর্দান্ত কেটেছে। ধন্যবাদ আমার সঙ্গে এই পথটা হাঁটার জন্য। এবং আমার জন্মদিনকে এতটা বিশেষ করে তোলার জন্য।' ছবি- সংগৃহীত
3
5
উষসী চক্রবর্তীর এই বার্থডে পার্টিতে এসেছিলেন মনামী ঘোষ, রাণা সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রমুখ। ছিলেন তাঁর বন্ধু তথা পরিচালক সৌরভ পালোধী থেকে শুরু করে শতরূপ ঘোষ, সঙ্গীত পরিচালক সপ্তক সানাই দাস, উপল সেনগুপ্ত, প্রমুখ। ছবি- সংগৃহীত
4
5
উষসী তাঁর পোস্টে এদিন আরও লেখেন, 'তোমাদের অনেকের সঙ্গেই এদিন ছবি তোলা হয়নি। কেন হয়নি জানি না। কিন্তু তোমার সবাই নিশ্চয় এটা জানো যে তোমাদের আমি কতটা ভালবাসি। ধন্যবাদ সবাইকে আসার জন্য এবং আমার জন্মদিনকে এত সুন্দর করে তোলার জন্য।' ছবি- সংগৃহীত
5
5
জন্মদিনের দিন উষসী চক্রবর্তীকে ফ্লোরাল প্রিন্টের একটি ড্রেস পরেছিলেন। মনামী ঘোষকেও ড্রেসে দেখা যায়। আলো, হাসি, নাচে মজায় মেতে উঠেছিলেন সকলেই। ছবি- সংগৃহীত