তেতো স্বাদের জন্য অনেকেই করলা খেতে পছন্দ করেন না। কিন্তু এই সবজির সঙ্গে যদি গরমকালের সহজলভ্য কাঁচা আম দিয়ে একটি পদ তৈরি করেন, তাহলেই বদলে দিতে যাবে স্বাদ। এমনই সুস্বাদু রেসিপির হদিশ দিয়েছেন বিখ্যাত শেফ কুণাল কাপুর।
2
10
তিনি দেখিয়েছেন, সামান্য কৌশল আর কাঁচা আমের টক স্বাদ যোগ করলে করলাও হয়ে উঠতে পারে দারুণ সুস্বাদু। তাঁর এই স্টাফড করলা রেসিপি গরমের জন্য একেবারে পারফেক্ট।
3
10
এই রেসিপির মূল আকর্ষণ হল কাঁচা আমের ব্যবহার। এতে করলার তেতোভাব অনেকটাই কমে যায় এবং স্বাদে আসে টক-ঝাল মজাদার ফ্লেভার।
4
10
প্রথমে করলাগুলো ভাল করে ধুয়ে নিয়ে খোসা হালকা করে ছেঁছে নিতে হয়। এরপর লম্বালম্বি চিরে ভেতরের বীজ বের করে দিতে হবে।
5
10
করলার তেতোভাব কমানোর জন্য লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। পরে জল দিয়ে ধুয়ে নিলে তেতোভাব অনেকটাই কমে যায়।
6
10
এরপর তৈরি করতে হবে পুর বা স্টাফিং। যার জন্য কাঁচা আম কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং নানা মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা ইত্যাদি একসঙ্গে মিশিয়ে ভেজে নেওয়া হয়। এতে সর্ষের তেল ব্যবহার করলে স্বাদ আরও বেড়ে যায়।
7
10
এই মশলাটা তৈরি হয়ে গেলে সেটি করলার ভিতরে ভাল করে ভরে নিতে হয়।
8
10
এরপর কড়াইয়ে তেল গরম করে ধীরে ধীরে করলাগুলো ভেজে নিতে হবে। কম আঁচে রান্না করলে করলা নরম হবে এবং মশলার স্বাদ ভেতর পর্যন্ত ঢুকে যাবে।
9
10
এই রান্নার বিশেষত্ব হল, এতে তেতো, টক আর ঝালের দারুণ ব্যালান্স থাকে। কাঁচা আমের টক স্বাদ করলার তেতোভাবকে অনেকটাই ঢেকে দেয়, ফলে যারা করলা খেতে পছন্দ করেন না, তারাও সহজে খেতে পারবেন।
10
10
সবমিলিয়ে, এই স্টাফড করলা রেসিপি শুধু স্বাস্থ্যকরই নয়, স্বাদেও ভরপুর। গরমের দিনে ভাত বা রুটির সঙ্গে এই পদ খেলে একঘেয়ে খাবারে আসবে নতুন টুইস্ট। একটু সময় নিয়ে বানালেই ঘরেই তৈরি হবে রেস্তরাঁ-স্টাইলের মজাদার করলা।