ধনতেরাসে সোনা কেনার চল ভারতীয় পরিবারগুলিতে বহু পুরনো। এ বছরও মানুষ সোনা কেনার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু গত বছরের বাজেটে এ বার ঠিক ততখানি সোনা হয়তো আর মিলবে না।
2
9
এ বছরের শুরুতে সোনার দাম রেকর্ড গড়েছিল। সেই তুলনায় এখন দাম কিছুটা কমলেও, গত বছরের ধনতেরাসের তুলনায় সোনা এখনও যথেষ্ট ঊর্ধ্বমুখী।
3
9
দেখা গিয়েছে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম গত বছরের তুলনায় বেশ চড়াই রয়েছে। বিশ্ববাজারে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সোনার গড় দাম আউন্স প্রতি ৪,২৬২ ডলারে থাকলেও, তা গত বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।
4
9
দেশের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার গড় দাম ১,৪৮,৮৯১ টাকা ছুঁয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।
5
9
চড়া দামের কারণে সোনা কেনার পরিমাণ বা ওজনে কিছুটা টান পড়েছে। কিন্তু মানুষের বিনিয়োগের আগ্রহ কমেনি। ফলে সোনা কেনার সার্বিক ওজন কমলেও, মোট খরচের পরিমাণ বেড়েছে।
6
9
২০২৬ সালের প্রথম ন মাসে সোনার চাহিদা ১২ শতাংশ কমলেও, ক্রয়ের মোট মূল্য ৩৮ শতাংশ বেড়ে ৬,৬৮৮ বিলিয়ন টাকায় পৌঁছেছে।
7
9
পাশাপাশি, উৎসবের মরশুমে দেশের বাজারে সোনার দামের উপর ছাড়ের পরিমাণও হু-হু করে কমেছে। সেপ্টেম্বরের প্রতি আউন্স ৬৬ ডলারের ছাড় ১৬ অক্টোবরের মধ্যে এসে ঠেকেছে মাত্র ৮ ডলারে। বাজারে চাহিদা বাড়ার ফলেই এই পরিবর্তন।
8
9
ওয়াকিবহাল মহলের অনুমান, আসন্ন উৎসব ও বিয়ের মরশুনে সোনার বিক্রি আরও বাড়বে। দাম কিছুটা কমায় কেনাকাটা আবার শুরু হয়েছে এবং বিশেষ করে আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ ভারতে বিয়ের মরশুমে গয়নার বিক্রি ভালোই হয়েছে।
9
9
চড়া দামের জেরে সামগ্রিক চাহিদা গত বছরের তুলনায় এখনও কিছুটা কম। তবুও সোনার দামের এই সাম্প্রতিক পতন বাজারে স্বস্তি এনেছে। দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। খুচরো ব্যবসায়ীরা স্টক ভরতে শুরু করায় গয়না প্রস্তুতকারক সংস্থাগুলির কাছেও ভালো অর্ডারের খোঁজ আসছে।