হোয়াটসঅ্যাপ গ্রুপে ৪টি নতুন ফিচার! চ্যাট হিস্ট্রি শেয়ার থেকে আজীবন মেসেজ পিন, কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৬ ১৮ : ৪০
শেয়ার করুন
1
10
WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রুপ চ্যাটের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আসছে নতুন ফিচার৷ বন্ধুদের আড্ডা, পরিবারের গ্রুপ কিংবা অফিসের কাজের আলোচনা—সব ক্ষেত্রেই গ্রুপ চ্যাটের ব্যবহার বাড়ছে। সেই কথা মাথায় রেখেই গ্রুপে যুক্ত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ সুবিধা।
2
10
এর মধ্যে রয়েছে মেসেজ পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে আগের চ্যাটের ইতিহাস ভাগ করে নেওয়া এবং আরও কয়েকটি সুবিধা। ফলে গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া এবং নতুন সদস্যদের আলোচনার সঙ্গে যুক্ত করা আগের তুলনায় সহজ হতে চলেছে। জেনে নিন কী কী সুবিধা পাবেন?
3
10
এবার চিরদিনের জন্য পিন করে রাখা যাবে মেসেজ। WhatsApp গ্রুপে আগে কোনও গুরুত্বপূর্ণ মেসেজ পিন করলে তার জন্য নির্দিষ্ট সময় বেছে নিতে হত। ২৪ ঘণ্টা, ৭ দিন অথবা ৩০ দিনের জন্য মেসেজ পিন করে রাখার সুবিধা ছিল। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন বিকল্প।
4
10
ব্যবহারকারীরা চাইলে কোনও মেসেজ অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখতে পারবেন। ফলে গ্রুপের গুরুত্বপূর্ণ ঘোষণা, অনুষ্ঠানের সময়সূচি কিংবা অফিসের প্রয়োজনীয় নির্দেশ সহজেই চোখের সামনে থাকবে।
5
10
অনেক সময় কোনও WhatsApp গ্রুপে নতুন সদস্য যোগ হলে আগের আলোচনা সম্পর্কে তাঁর কোনও ধারণা থাকে না। ফলে কথোপকথন বুঝতে সমস্যা হয়। এবার সেই সমস্যার সমাধান আনছে হোয়াটসঅ্যাপ।
6
10
নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পরেও তাঁর সঙ্গে সাম্প্রতিক চ্যাটের ইতিহাস ভাগ করে নেওয়া যাবে। এজন্য গ্রুপে ওই সদস্যের নামের উপর ক্লিক করে মেসেজ হিস্ট্রি শেয়ার করার বিকল্প বেছে নিতে হবে। WhatsApp জানিয়েছে, শেয়ার করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
7
10
এবার নির্দিষ্ট WhatsApp গ্রুপের সদস্যদের জন্য আলাদা Status শেয়ার করার সুবিধাও আসছে। অর্থাৎ, পরিবারের গ্রুপে যে ছবি বা আপডেট শেয়ার করতে চান, সেটি অন্য পরিচিতদের দেখানোর প্রয়োজন নেই। নির্দিষ্ট গ্রুপের সদস্যরাই সেই Status দেখতে পারবেন। তাঁরা তাতে প্রতিক্রিয়াও জানাতে পারবেন এবং নিজেদের Status-ও শেয়ার করতে পারবেন। সাধারণ WhatsApp Status-এর মতোই এই আপডেট ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে।
8
10
বড় WhatsApp গ্রুপে প্রতিদিন অসংখ্য মেসেজ আসতে থাকে। ফলে কেউ আপনাকে মেনশন করলেও বা আপনার কোনও মেসেজের উত্তর দিলেও অনেক সময় তা চোখ এড়িয়ে যায়। এই সমস্যা কমাতে নতুন মেনশন অ্যান্ড রিপ্লাই ফিল্টার আনছে হোয়াটসঅ্যাপ।
9
10
এর সাহায্যে যেসব গ্রুপে আপনাকে মেনশন করা হয়েছে অথবা আপনার মেসেজের উত্তর এসেছে, সেই অপঠিত কথোপকথনগুলি আলাদা করে দেখতে পারবেন। এমনকী, @all মেনশন করা মেসেজও এই ফিল্টারে দেখা যাবে।
10
10
WhatsApp জানিয়েছে, এই চারটি ফিচার ধাপে ধাপে Android এবং iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই একসঙ্গে সমস্ত ব্যবহারকারীর ফোনে এই সুবিধা নাও দেখা যেতে পারে। অ্যাপটি আপডেট রাখলে নতুন ফিচারগুলি পাওয়ার সম্ভাবনা বাড়বে।