হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজো নির্ঝঞ্ঝাট কাটলেও, বৃষ্টি হবে তার পরেই। রবিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে শুষ্ক আবহাওয়া থাকলেও, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
3
7
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক আবিহাওয়া থাকবে। ৯ তারিখ থেকে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
4
7
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই বদলে যেতে পারে আবহাওয়া।
5
7
৯ তারিখ থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
6
7
উত্তরবঙ্গে আগামী সাতদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। অন্যদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত কয়েকদিনে মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা তুলনায় বেশি রয়েছে।
7
7
আগামী কয়েকদিনে ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।