কলকাতার রাস্তাঘাটে টোটোর দৌরাত্ম্য বেড়েছে গত কয়েক বছর। নানা পদক্ষেপেও নাগাল টানা যায়নি।
2
10
গতি কম হওয়ায় গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলের ফলে ট্রাফিকের গতি কমে যায়। দুর্ঘটনার সংখ্যাও ক্রমশ বাড়ছে।
3
10
জাতীয় সড়ক বা গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিয়ে সতর্ক করেছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। উল্লেখ করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশেরও।
4
10
এই দৌরাত্ম্যের হাত থেকে সাধারণ মানুষের পরিত্রাণের কথা মাথায় রেখে পদক্ষেপ করল বারাসত এবং মধ্যমগ্রাম পুলিশ।
5
10
বারাসত এবং মধ্যমগ্রামের জাতীয় এবং রাজ্য সড়কে সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে টোটো। আগামী এক সপ্তাহের এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে।
6
10
মঙ্গলবার বারাসত পুলিশ জেলার পুলিশ কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। টোটো চালকদের কাছে নির্দেশিকা পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে আগামী কয়েক দিন প্রচার চালানো হবে।
7
10
তৃণমূল সরকারা বার বার জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের প্রভাবে ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।
8
10
বারাসতের উপর দিয়ে ১১২ নম্বর জাতীয় সড়ক গিয়েছে। এই রাস্তায় অবাধে টোটো চলাচল করে। যশোহর এবং টাকি রোড অন্যতম ব্যস্ত রাস্তা।
9
10
ক্রমাগত টোটো চলাচলের কারণে যানজট লেগেই থাকে। মধ্যমগ্রামের যশোহর রোডেও একই অবস্থা।
10
10
শুধু বারাসতে প্রায় ১০ হাজার টোটো চলাচল করে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র সাড়ে তিন হাজারের। বাকিগুলির কোনও অনুমোদন নেই। (সব ছবি সংগৃহীত)