ওই জেলাগুলিতে সন্ধের কিছু পরে, বইতে পারে দমকা বাতাস। বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়।
5
8
হাওয়া অফিস থেকে জারি করা, বিকেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দু-তিন ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আগামিকাল, শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
আজ ও আগামিকাল উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।