দেশে সোনার দাম ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে বিয়ের মরশুম কিংবা উৎসবের আগে গয়না কিনতে গেলে এখন শুধু সোনার দামই নয়, মেকিং চার্জও বড় চাপ হয়ে দাঁড়াচ্ছে।
2
9
অনেক সময় দেখা যায়, গয়নার মোট দামের বড় অংশটাই চলে যাচ্ছে মেকিং চার্জে। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের বাজেটের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু বিষয় মাথায় রাখলে এই অতিরিক্ত খরচ অনেকটাই কমানো সম্ভব।
3
9
এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে সোনার উচ্চ মূল্যের ফলে বাজারের মেশিনে তৈরি গয়না বেছে নেওয়া একটি ভালো উপায় হতে পারে। কারণ হাতে তৈরি জটিল ডিজাইনের গয়নায় মেকিং চার্জ অনেক বেশি হয়। তুলনায় মেশিন-মেড গয়নায় শ্রম খরচ কম হওয়ায় মেকিং চার্জও তুলনামূলক কম পড়ে।
4
9
পাশাপাশি গয়না কেনার সময় সবসময় বিস্তারিত বা আইটেমাইজড বিল চাওয়া উচিত। এতে সোনার দাম, মেকিং চার্জ, জিএসটি এবং অন্যান্য খরচ আলাদা করে বোঝা যায়। ফলে ক্রেতা বুঝতে পারেন কোথায় কত টাকা নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত চার্জ নেওয়ার সম্ভাবনাও কমে।
5
9
কম মেকিং চার্জে গয়না কিনতে চাইলে সাধারণ ডিজাইন বা পুরনো ধাঁচের গয়না বেছে নেওয়া ভালো। কারণ অত্যন্ত আধুনিক বা কারুকার্যপূর্ণ ডিজাইনের গয়নায় মেকিং চার্জ বেশি হয়।
6
9
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, উৎসব বা বিয়ের মরশুমে অনেক জুয়েলারি সংস্থা বিশেষ অফার নিয়ে আসে। কোথাও মেকিং চার্জে ছাড় দেওয়া হয়, কোথাও আবার এক্সচেঞ্জ স্কিম চালু থাকে। পুরনো সোনা বদলে নতুন গয়না কিনলে মোট খরচও অনেকটা কমে যেতে পারে। তাই কেনাকাটার আগে বিভিন্ন অফার তুলনা করে দেখা গুরুত্বপূর্ণ।
7
9
এছাড়া বাজেট নিয়ন্ত্রণে রাখতে কম ক্যারেটের গয়নাও এখন অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আগে যেখানে ২২ ক্যারেট সোনার গয়নাই বেশি কেনা হত, এখন ৯ ক্যারেট, ১৪ ক্যারেট বা ১৮ ক্যারেট গয়নার চাহিদাও বাড়ছে।
8
9
হালকা ওজনের ২২ ক্যারেট গয়নাও অনেকের পছন্দ হচ্ছে। এতে সোনার পরিমাণ কম থাকায় মোট দামও তুলনামূলকভাবে কম পড়ে। বর্তমান বাজার পরিস্থিতিতে শুধু মেকিং চার্জ কমানোর দিকে নজর না দিয়ে, নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক ধরনের গয়না বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
9
9
পরিকল্পনা করে কেনাকাটা করলে এবং অফার ও এক্সচেঞ্জ সুবিধা কাজে লাগালে বাড়তি খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই নিজের বাজেট অনুসারে যদি কাজ করতে পারেন তাহলে সেখান থেকে সোনা কেনা অনেকটাই সহজ হয়ে যেতে পারে।