গরমের দিনে ঘর ঠান্ডা রাখতে অনেকেই সারাক্ষণ এসি বা কুলার চালিয়ে রাখেন। এতে আরাম মিললেও মাসের শেষে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যায়।
2
10
জানেন কি, বারান্দায় কিছু বিশেষ ধরনের গাছ লাগিয়ে ঘরের তাপমাত্রা স্বাভাবিকভাবে কমানো সম্ভব? শুধু বাড়ির সৌন্দর্য বাড়ানোই নয়, এই গাছগুলো চারপাশের পরিবেশকেও ঠান্ডা রাখতে সাহায্য করে।
3
10
গাছের একটি বিশেষ ক্ষমতা হল তারা বাতাসে জলীয় বাষ্প ছাড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘ট্রান্সপিরেশন’। ফলে আশপাশের তাপমাত্রা কিছুটা কমে যায় এবং পরিবেশে শীতল অনুভূতি তৈরি হয়। তাই যেসব বাড়ির বারান্দা বা জানালার কাছে বেশি গাছ থাকে, সেখানে গরমের তীব্রতা তুলনামূলকভাবে কম অনুভূত হয়।
4
10
এক্ষেত্রে এরিকা পাম খুবই জনপ্রিয়। এটি বড় আকারের পাতাযুক্ত গাছ, যা বাতাসকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে।
5
10
মানি প্ল্যান্টও একটি ভাল বিকল্প। কম যত্নে বেড়ে ওঠে এবং ছোট বারান্দাতেও সহজে রাখা যায়।
6
10
এছাড়া রাবার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, অ্যালোভেরা, তুলসি এবং স্নেক প্ল্যান্টও গরম কমাতে সাহায্য করে।
7
10
এই গাছগুলো বাতাসের মান উন্নত করে এবং ঘরের পরিবেশকে আরও আরামদায়ক করে তোলে।
8
10
যাঁদের বড় বারান্দা রয়েছে, তাঁরা কলা গাছ বা বড় পাতার অন্যান্য গাছও লাগাতে পারেন। বড় পাতাগুলি সূর্যের তাপ অনেকটা শোষণ করে নেয়, ফলে ঘরের দেওয়াল ও জানালায় কম তাপ পৌঁছায়।
9
10
গাছ লাগানোর পাশাপাশি সেগুলি সঠিকভাবে সাজানোও জরুরি। বারান্দার রেলিংয়ের পাশে টব সাজিয়ে রাখা, ঝুলন্ত টব ব্যবহার করা বা একটি ছোট ভার্টিক্যাল গার্ডেন তৈরি করলে আরও ভাল ফল পাওয়া যায়। এতে সরাসরি রোদ কিছুটা আটকে যায় এবং বারান্দা ঠান্ডা থাকে।
10
10
গাছ লাগিয়ে ভুলে গেলে চলবে না। গরমের সময়ে নিয়মিত জল দিতে হবে এবং মাটি যেন অতিরিক্ত শুকিয়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে। সুস্থ গাছই সবচেয়ে ভালভাবে পরিবেশকে ঠান্ডা রাখতে পারে।