দেশের মাটিতে পান বিদেশের ছোঁয়া! হ্যালোউইন সেলিব্রেট করুন এই ভারতীয় রেস্তোরাঁ গুলিতে
নিজস্ব সংবাদদাতা
২৭ অক্টোবর ২০২৬ ১৮ : ৪৯
শেয়ার করুন
1
8
শীতের হালকা আমেজের সঙ্গে বিদেশে পালিত হয় হ্যালোউইন। বিদেশের এই উৎসবের সঙ্গে এখন একাত্ম হয়ে উঠেছেন ভারতীয়রাও। এ বছর হ্যালোউইন পালিত হবে আগামী ৩১ অক্টোবর ।
2
8
বিদেশিদের এই উৎসবে এখন শামিল হন বাঙালিরাও। বিদেশে যেটা হ্যালোউইন সেটাই বাঙালিদের কাছে ভূত চতুর্দশী।
3
8
ভারতীয়দের কাছে যে কোনও উৎসব মানেই জমিয়ে চলে খাওয়াদাওয়া। তাই ব্যতিক্রম নয় হ্যালোউইনও । দেশের মাটিতে বিদেশি এই উৎসবকে জমিয়ে উদযাপন করতে চাইলে একবার যেতেই পারেন কলকাতা, দিল্লি কিংবা মুম্বইয়ের এই রেস্তরাঁগুলিতে।
4
8
তাহলে দেখে নেওয়া যাক কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে হ্যালোউইন উপলক্ষে কোথায় কী ধরনের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
5
8
সোশ্যাল কিচেন, হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট হ্যালোউইন উপলক্ষে কলকাতার এই বিখ্যাত রেস্তরাঁয় থাকছে বিশেষ খাবারের আয়োজন। ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এখানে বিশেষ ডিনার বুফের ব্যবস্থা করা হচ্ছে।
6
8
মেনুতে থাকবে ব্ল্যাক ম্যাজিক পাস্তা স্যালাড, রোস্টেড পাম্পকিন স্যুপ, হেলফায়ার চিকেন টিক্কা, ব্লাডি রেড ভেলভেট পেস্ট্রি,ডার্ক সাইড ল্যাম্ব বিরিয়ানি, পাম্পকিন হুমাস এবং ভ্যাম্পায়ার্স পাম্পকিন চিজকেকের মতো নানা পদ। এখানে মাথাপিছু খরচ শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে।
7
8
সোফিটেল মুম্বই বিকেসি হোটেল হ্যালোউইন উপলক্ষে মুম্বইয়ের সোফিটেল মুম্বই বিকেসি হোটেলের পন্ডিচেরি ক্যাফেতে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। থিম নির্ভর সাজসজ্জা ছাড়াও চমক থাকবে মেনুতে। থাকছে চিকেন টিক্কা,স্পাইসি ল্যাম্ব স্টু, ব্ল্যাক পেপার পনির টিক্কা, কালো ডাল এবং ফায়ারক্র্যাকার প্রনসের মতো খাবার।
8
8
সোশ্যাল দিল্লি এন সি আর আগামী ৩১ অক্টোবরের জন্য এখানেও থাকতে বিশেষ হ্যালোউইন ডিনার। এখানে উপস্থিত অতিথিদের জন্য থাকছে বিশেষ লাল রঙের ড্রেস কোড। এখানে বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে সাত থেকে ২১ বছরের মধ্যে। থিম নির্ভর খাবার ড্রিংকস এর মধ্যে থাকছে লাভ বম্বার, ইক অর ট্রিট অ্যান্ড ডিসপিয়ারিং অ্যাক্ট, বিশেষ ধরনের ভদকা ইত্যাদি।