ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হল একগুচ্ছ ট্রেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
2
6
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ২৭ ও ২৮ অক্টোবর মোট ৬৪টি ট্রেন বাতিলের কড়া সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যে চলাচলকারী ৫৩টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি রয়েছে ১১টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও।
3
6
বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য হল সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী জনপ্রিয় ফলকনুমা সুপারফাস্ট এক্সপ্রেস (১২৭০৪)। ফলে উৎসবের মরশুমে বা দক্ষিণ ভারত থেকে বাংলায় ফেরার পরিকল্পনায় থাকা বহু যাত্রী ভোগান্তির মুখে পড়তে পারেন।
4
6
এ ছাড়াও সেকেন্দ্রাবাদ-ভুবনেশ্বর নিউ বিশাখা এক্সপ্রেস, হায়দরাবাদ-বিশাখাপত্তনম গোদাবরী সুপারফাস্ট এবং সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম গরিব রথ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিও বন্ধ রাখা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে লিঙ্গমপল্লী-কাকিনাডা টাউন কোকনদ সুপারফাস্ট ও গৌতমী সুপারফাস্ট এক্সপ্রেসও।
5
6
অন্ধ্রপ্রদেশের লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবায় এর বড়সড় প্রভাব পড়েছে। বিজয়ওয়াড়া-রাজামুন্দ্রি, নরসাপুর, মাছিলিপত্তনম এবং কাকিনাডা পোর্ট থেকে বিশাখাপত্তনম রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও বড় প্রভাব পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনের ওপর পড়ছে না এবং রাজ্যে স্বাভাবিক ট্রেন চলাচলই বহাল রয়েছে।
6
6
কিন্তু দূরপাল্লার ট্রেন বাতির কারণে হাওড়ামুখী বহু মানুষের যাত্রা ব্যাহত হতে পারে। তাই অযথা স্টেশনে গিয়ে ভোগান্তি এড়াতে রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে NTES অ্যাপ, অফিশিয়াল ওয়েবসাইট অথবা ১৩৯ নম্বরে ফোন করে ট্রেনের সর্বশেষ অবস্থান যেন অবশ্যই জেনে নেওয়া হয়।