বাংলা থেকে বহুদূরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব' অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের উপকূলে আছড়ে পড়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি মধ্যরাতে থেকেই ঝড়বৃষ্টির দাপট শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
2
8
গতকাল রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি, বজ্রপাত শুরু হয়। একাধিক জেলায় জারি ছিল হলুদ সর্তকতাও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইছিল একাধিক জেলায়।
3
8
মঙ্গলবার দুপুর থেকে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। গতকাল রাতেই আবহাওয়ার ভোলবদল। আজ, বুধবারেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
8
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর জেরে বাংলাতেও বৃষ্টি হবে দিনভর। তবে চরম দুর্যোগ নয়। বাংলায় ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে। কিছুক্ষণেই ফের জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে।
5
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামিকাল, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
আগামী শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সতর্কতা জারি হয়নি।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া থাকবে। আগামিকাল থেকে বাড়বে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই দু'দিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।