বাড়িতে স্মার্ট মিটার তো বসল, কিন্তু তার গায়ে মিটমিট করে জ্বলা ছোট ছোট লাল-সবুজ আলোর আসল অর্থটা কি জানেন? অনেকেই এই ব্যাপারটি নিয়ে ওয়াকিবহাল নন। অথচ একটু খেয়াল করলেই মিটারের এই আলো দেখেই বাড়ির বিদ্যুৎ খরচ বা মিটার কতটা সচল রয়েছে, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব।
2
9
তবে জেনে রাখা জরুরি- সব ধরনের মিটারে আলোর রঙ বা সঙ্কেত এক হয় না। মিটার প্রস্তুতকারক সংস্থা, মডেল এবং তা ডিজিটাল না কি স্মার্ট মিটার, তার ওপর নির্ভর করে এই সঙ্কেতগুলো বদলে যায়।
3
9
‘IMP/kWh’ বা ‘CAL’ আলো: সাধারণ ডিজিটাল মিটারে এই লেখাগুলো বিদ্যুৎ খরচের সঙ্গে সরাসরি যুক্ত। বাড়িতে বিদ্যুতের ব্যবহার বাড়লে এই আলো খুব দ্রুত জ্বলতে নিভতে শুরু করে। আসলে প্রতি ইউনিটে কতবার এই আলো জ্বলবে, তা নির্দিষ্ট করা থাকে। তাই লাল আলো দ্রুত জ্বললেই যে মিটার খারাপ হয়ে গিয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। এটিকে অনেক সময় ‘পালস ইন্ডিকেটর’-ও বলা হয়।
4
9
‘EL’ বা ‘ELT’ আলো: মিটারে এই আলো জ্বলে ওঠার অর্থ হল ‘আর্থ লিকেজ’ বা বাড়ির তারে কোনও অস্বাভাবিক কারেন্ট প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হলে নিজে মিটার নিয়ে নাড়াচাড়া না করে অবিলম্বে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকে দিয়ে বাড়ির তার এবং সংযোগগুলো পরীক্ষা করিয়ে নেওয়া দরকার।
5
9
‘REV’ আলো: ‘REV’ অর্থাৎ ‘রিভার্স এনার্জি ইন্ডিকেটর’। এর অর্থ, বিদ্যুতের প্রবাহ উল্টো দিকে বা বিপরীতমুখী হচ্ছে। বাড়িতে সোলার প্যানেল, ইনভার্টার কিংবা জেনারেটর থাকলে অনেক সময় এই ধরনের সংযোগের কারণে এমনটা হতে পারে।
6
9
সবুজ আলো: কিছু মিটারে সবুজ আলো জ্বলার অর্থ হল স্বাভাবিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু রয়েছে। আবার অন্য কিছু মডেলে এই আলোর অর্থ সম্পূর্ণ আলাদা হতে পারে। তাই শুধুমাত্র রঙের ওপর ভরসা করে মিটারের অবস্থা নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
7
9
আবার মিটারে যদি কোনও অস্বাভাবিক সঙ্কেত, ত্রুটিপূর্ণ কোড, পোড়া গন্ধ বা স্পার্ক দেখতে পান, তবে এক মুহূর্তও দেরি না করে সতর্ক হন। নিজে থেকে মিটার বা তারে হাত দিতে যাবেন না। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে জানান এবং প্রয়োজনে পেশাদার ইলেকট্রিশিয়ানের সাহায্য নিন।
8
9
সাধারণ স্মার্ট মিটারে যদি দেখেন লাল আলোটি খুব দ্রুত জ্বলছে আর নিভছে, তার মানে বুঝবেন বাড়িতে বিদ্যুতের ব্যবহার বেশ বেশি হচ্ছে। তবে একটা কথা মনে রাখা দরকার, কেবল আলো দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে আপনার বিল চড়া আসবে কি না।
9
9
কারণ কিছু স্মার্ট মিটারের ক্ষেত্রে সবুজ আলোও বেশি বিদ্যুৎ খরচের সঙ্কেত দেয়। তাই বাড়ি বা ফ্ল্যাটে নতুন মিটার লাগানোর সময় সংশ্লিষ্ট সংস্থার থেকে কোন আলোর কী সঙ্কেত, তা ভালো করে বুঝে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।