'ওরা শয়তান বলেই বিবাহিত পুরুষদের দিকে নজর দেয়,' পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য তানিশা মুখার্জির
নিজস্ব সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭ : ৩৬
শেয়ার করুন
1
8
তনুজা-কন্যা তানিশা মুখার্জি সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন।
2
8
তাঁর মতে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা কখনওই নারীবাদী হতে পারেন না, বরং তাঁরা আদতে নারী সমাজেরই বিরোধী।
3
8
এক্স হ্যান্ডেলে তানিশা লেখেন যে, অন্যের স্বামীর সঙ্গে সম্পর্ক রাখা মানেই তাঁর স্ত্রীকে অসম্মান করা। তবে এই মন্তব্যের পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন যে পুরুষটিরও সমান দোষ রয়েছে, কারণ তাঁর চরিত্রে দোষ রয়েছে।
4
8
কিন্তু বিশেষ করে যে নারীরা বিবাহিত পুরুষদের পিছু নেন, তাঁদের 'শয়তান' বলে উল্লেখ করেন তানিশা। এবং প্রশ্ন তোলেন যে, 'তাঁরা কীভাবে সন্তানদের জন্য আদর্শ 'রোল মডেল' হতে পারেন?'
5
8
গত বছরেও তানিশা নারীবাদ নিয়ে কথা বলেছিলেন। তানিশা বলেছিলেন, "আমাদের মধ্যেই আসল সমস্যা আছে, কিন্তু তার কারণ এই নয় যে আমাদের সংস্কৃতিতে নারীদের সম্মান করা হয় না। সনাতন ধর্মে নারীদের প্রতি সম্মান রয়েছে।"
6
8
তিনি আরও বলেন, "একটা ধারণা পুরুষ ও নারী উভয়ের মনের মধ্যেই গেঁথে রয়েছে যে ব্রিটিশদের কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে।"
7
8
তানিশা বলেন, "অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের সমাজব্যবস্থার অবনতি ঘটেছে। অপরাধ হল অতিরিক্ত জনসংখ্যার ফল, সংস্কৃতির ফল নয়।"
8
8
তানিশার কথায়, "শ্রীকৃষ্ণ রাধাকে কখনও অসম্মান করেননি, ভগবান শিব কখনও পার্বতীকে অসম্মান করেননি। তাই এটা আমাদের সংস্কৃতিতে নেই। আমরা নারীদের জন্য একটি অত্যন্ত স্বাধীন, অত্যন্ত শক্তিশালী দেশ।"