ছোটবেলায় তেঁতুল দেখলেই জিভে জল আসত? স্কুলের সামনে, পাড়ার দোকানে বা বন্ধুর টিফিনে একটু তেঁতুল থাকলেই আনন্দ আলাদা ছিল। সেই পরিচিত টক স্বাদের তেঁতুলই এখন ধীরে ধীরে 'সুপারফুড' হিসেবে গুরুত্ব পাচ্ছে। কারণ শুধু স্বাদ নয়, তেঁতুলের মধ্যে লুকিয়ে রয়েছে শরীরের জন্য অনেক উপকারী গুণ।
2
10
হজমের জন্য তেঁতুল খুবই ভাল। এতে প্রাকৃতিক ফাইবার থাকে, যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
3
10
যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য তেঁতুল বেশ উপকারী হতে পারে। অনেক সময় এটি হালকা প্রাকৃতিক জোলাপের মতো কাজ করে, ফলে পেটের সমস্যা কমে।
4
10
তেঁতুলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখে। এই উপাদানগুলি শরীরের ক্ষতিকর পদার্থ কমাতে সাহায্য করে এবং কোষকে সুস্থ রাখে।
5
10
দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করতে পারে তেতুঁল। কিছু গবেষণায় দেখা গিয়েছে, তেঁতুল কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।
6
10
এছাড়া তেঁতুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে ভিটামিন ও বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে শক্তি দেয়। নিয়মিত অল্প পরিমাণে তেঁতুল খেলে শরীর কিছুটা বেশি শক্তিশালী থাকে।
7
10
তেঁতুলের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল, এটি প্রদাহ বা শরীরের ভেতরের ফোলা কমাতে সাহায্য করতে পারে। ফলে জয়েন্টে ব্যথা বা শরীরের অস্বস্তির ক্ষেত্রে কিছুটা উপকার পাওয়া যায়।
8
10
পুষ্টিগুণের দিক থেকেও তেঁতুল কম নয়। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন-এর মতো প্রয়োজনীয় খনিজ। এগুলো শরীরের শক্তি বাড়ানো, রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে।
9
10
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, তেঁতুল যতই উপকারী হোক, অতিরিক্ত খাওয়া ঠিক নয়। এতে প্রাকৃতিক চিনি থাকে, তাই বেশি খেলে শরীরে সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত।
10
10
সবমিলিয়ে, ছোটবেলার প্রিয় তেঁতুল শুধু স্বাদের জন্য নয়, সঠিক পরিমাণে খেলে আপনার শরীরের জন্যও খুবই উপকারী। তাই প্রতিদিনের খাবারে অল্প করে তেঁতুল রাখলে স্বাদও বাড়বে, শরীরও থাকবে ভাল।