টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ৭৬ রানের দাপুটে জয়ে ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করলেন যুজবেন্দ্র চাহাল।
2
7
রবিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার এই জয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয়যাত্রা থেমে গিয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এই প্রোটিয়াদেরই হারিয়েছিল টিম ইন্ডিয়া।
3
7
এই পরাজয় ছিল ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া-র কাছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হারের পর থেকে আইসিসি সাদা বলের ক্রিকেটে ভারতের প্রথম পরাজয়। তার একটা বড় কৃতিত্ব ডেভিড মিলারের।
4
7
মিলার দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসটাই দুই দলের মধ্যে বড় ব্যবধান হয়ে দাঁড়ায়। তবে তাঁর এই ইনিংসের রহস্য ফাঁস করেছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল।
5
7
চাহাল বলেন, ‘মিলার সম্পর্কে একটি বিষয় বলতে চাই, আগে যখন আমি ওকে বল করতাম, স্পিনার এলেই সে সুইপ বা রিভার্স সুইপ খেলত। কিন্তু ২০২২ সাল থেকে, যখন আহমেদাবাদ আইপিএলে তার ‘হোম গ্রাউন্ড’ হয়ে ওঠে।’
6
7
চাহাল বলেন, প্রায় স্থিরভাবে দাঁড়িয়ে সোজা ব্যাটে শট খেলে মিলার। ওর শক্তি এতটাই বেশি যে অপেক্ষা করে থেকেও মিডউইকেট থেকে লং-অন পর্যন্ত যেকোনও জায়গায় বল পাঠাতে পারে।’
7
7
তিনি আরও বলেন, ‘মিলার নিজের শক্তির ওপর ভরসা রাখে, অযথা অস্বাভাবিক কিছু করার চেষ্টা করে না। গত তিন–চার বছরে তার ব্যাটিং অনেক পরিণত হয়েছে।’