কেরলম থেকে দিল্লির বস্তি হয়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র হওয়ার পথে নিত্যা। মার্কিন মুলুকের মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় দিকে দিকে। লস অ্যাঞ্জেলেসে মেয়র পদে জয় ছিনিয়ে নিয়েছেন নিত্যা রমন।
2
8
রিপাবলিকানের কারেন বাস-কে হারিয়েছেন নিত্যা, শুধু তাই নয়, তিনিই লস অ্যাঞ্জেলেসের প্রথম প্রথম এশিয়ান-আমেরিকান মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাটিক সোশালিস্টস অফ আমেরিকা-র সমর্থনে নিত্যা মোট ভোটের ৫২.৭০ শতাংশ পেয়েছেন।
3
8
কে এই নিত্যা? যিনি ভেঙে দিলেন দীর্ঘদিনের রেকর্ড? নিত্যার শিকড়ের যোগ ভারতের সঙ্গে। ১৯৮১ সালে কেরলমের ত্রিশূরে জন্ম। ছ'বছর পর্যন্ত তিরুবনন্তপুরমে থেকেছেন তিনি।
4
8
তারপরে, পরিবারের সঙ্গে পাড়ি দেন আমেরিকায়। নিত্যার বাবা বাবা ভেঙ্কিটারামন কেলট্রন-এ কাজ করতেন এবং মা সুধা কেচেরি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কর্মরত ছিলেন।
5
8
২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে রমন দিল্লিতে আসেন এবং বস্তিবাসী মানুষের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেন।
6
8
পরবর্তী সময়ে কাজের সূত্রে তিনি দক্ষিণ ভারতে চলে যান এবং ২০১০ সালে সেখানে ‘ট্রান্সপারেন্ট চেন্নাই’নামে একটি সংস্থা গড়ে তোলেন। এই উদ্যোগের আওতায় তথ্য ও মানচিত্র ব্যবহারের মাধ্যমে নাগরিক অবকাঠামো এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলে এমন বিভিন্ন বিষয় নথিবদ্ধ করা হতো।
7
8
২০১৩ সালে রমন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে আরবান প্ল্যানিং বা নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন, তারপর ফের লস অ্যাঞ্জেলেসে ফিরে যান। সেখানেও ‘সেলাহ নেইবারহুড হোমলেস কোয়ালিশন’নামে একটি সংগঠন গরে তোলেন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে।
8
8
রমন মেয়র নির্বাচনের প্রচারে সাশ্রয়ী আবাসন, গৃহহীনতা এবং পৌর পরিষেবা প্রদানের মতো বিষয়গুলির উপর জোর দিয়েছিলেন বারেবারে।