সূর্যের মহাগোচরে বদলে যাবে ৩ রাশির জীবন! লটারি কাটলেই জ্যাকপট, রাতারাতি টাকার জোয়ারে ভাসবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২৭ আগস্ট ২০২৬ ১৯ : ০৩
শেয়ার করুন
1
12
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সেপ্টেম্বরে সূর্যের রাশি পরিবর্তনে ৩ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে আত্মবিশ্বাস, শক্তি, নেতৃত্ব, সম্মান ও কর্মজীবনের কারক গ্রহ হিসেবে ধরা হয়।
3
12
সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন।
4
12
প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
5
12
আগামী ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। কন্যা সূর্যের মিত্র রাশি হওয়ায় এই গোচরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
6
12
জ্যোতিষীয় হিসাব অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকবে এবং কিছু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
7
12
সূর্যের গোচরে কারা বিশেষভাবে লাভবান হতে পারেন? জেনে নিন
8
12
মেষঃ মেষ রাশির জাতকদের জন্য সূর্যের কন্যায় গোচর কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে। চাকরিতে দায়িত্ব বাড়ার পাশাপাশি নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে পারে।
9
12
কর্কটঃ কর্কট রাশির জাতকদের জন্য এই সময় আত্মবিশ্বাস বাড়তে পারে। ব্যক্তিগত জীবন হোক বা কর্মক্ষেত্র, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় বেশি দৃঢ়তা দেখা যেতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে।
10
12
ধনুঃ ধনু রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর বিশেষভাবে কর্মক্ষেত্র ও ব্যবসার দিক থেকে শুভ হতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা কাজের সুযোগ পেতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সামাজিক ক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়তে পারে।
11
12
সবমিলিয়ে, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সূর্যের কন্যা রাশিতে অবস্থানকে জ্যোতিষের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
12
12
বিশেষ করে এই তিন রাশির জাতকদের জন্য সময়টি কর্মজীবন, অর্থ ও সামাজিক অবস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।