১৪ মার্চ কলকাতায় আসার কথা ছিল গায়িকা সুনিধি চৌহানের। কনসার্টেল কথা থাকলেও গায়িকার অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। গলায় সংক্রমণের কারণে শো বাতিল করেছিলেন তিনি। এরপর ২৫ মার্চ কলকাতা মেতেছিল সুনিধির সুরের জাদুতে।
2
10
বুধবার সন্ধেয় কলকাতার বুকে আয়োজিত সুনিধি চৌহানের কনসার্ট ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তেই ঘটল এক চরম বিপত্তি। যান্ত্রিক বিভ্রাটের কারণে মাঝপথেই স্তব্ধ হয়ে যায় গায়িকার মাইক্রোফোন।
3
10
তবে গানের মাঝে এই বাধা দমাতে পারেনি অনুরাগীদের আবেগ কিংবা সুনিধির পেশাদারিত্বকে। শেষ পর্যন্ত সেই যান্ত্রিক গোলযোগই এক অভাবনীয় আবেগের সাক্ষী হয়ে রইল সোশ্যাল মিডিয়ায়।
4
10
কলকাতার এক অভিজাত অডিটোরিয়ামে সুনিধির গান যখন দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে, তখনই আচমকা কাজ করা বন্ধ করে দেয় তাঁর মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেম। মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন গায়িকা নিজেও।
5
10
কিন্তু কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভাঙল দর্শকদের সমবেত কণ্ঠে। সুনিধিকে গাইতে না দেখে তাঁর অনুরাগীরাই গানের কথাগুলি একযোগে গাইতে শুরু করেন। প্রেক্ষাগৃহ তখন হাজার হাজার মানুষের কণ্ঠে মুখরিত।
6
10
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সুনিধি প্রথমে একটু হকচকিয়ে গেলেও দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আপ্লুত হয়ে পড়েন।
7
10
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন ছাড়াই সুনিধি মঞ্চের ওপর থেকেই দর্শকদের সঙ্গে সুর মেলানোর চেষ্টা করেন।
8
10
কোনও ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনও যান্ত্রিক সাহায্য নেই, কেবল হাজার হাজার মানুষের কলতান আর শিল্পীর প্রতি তাঁদের নিঃস্বার্থ ভালবাসা।
9
10
নেটদুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মুগ্ধ। অনেকেই বলছেন, 'এটাই আসল কলকাতার জাদু।'
10
10
কিছুক্ষণ পর টেকনিক্যাল টিমের প্রচেষ্টায় গোলযোগ মেটে এবং সুনিধি পুনরায় তাঁর দাপুটে গায়কিতে মঞ্চ মাতান। তবে ভক্তদের মতে, সেই যান্ত্রিক গোলযোগের কয়েক মিনিটই ছিল গোটা কনসার্টের শ্রেষ্ঠ প্রাপ্তি। একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'যন্ত্র স্তব্ধ হতে পারে, কিন্তু ভালবাসা নয়।'