অধিকাংশ মধ্যবিত্ত মানুষ এই ধরনের জিনিসের উপর অহেতুক টাকা খরচ করেন। আর পরবর্তীতে সেই কারণেই অর্থনৈতিক সমস্যায় পড়তে হয় তাঁদের। হয় না সেই অর্থে কোনও সঞ্চয়ও। দেখুন তো আপনিও কি হুজুগে এই ধরনের জিনিস কেনেন বা অভ্যাস আছে? তাহলে সচেতন হন এখনই। ছবি- সংগৃহীত
2
5
ক্রেডিট কার্ড: বর্তমান সময় বহু মধ্যবিত্ত মানুষ ক্রেডিট কার্ডের ব্যবহার করেন। কিন্তু এটা মাথায় রাখেন না, এর জন্য মোটা অঙ্কের সুদ গুনতে হয়। ফলে মাসের শেষে হাত খালি হয়ে যায়। ধার বাকি থেকে মুক্তি মেলে না কখনই। ছবি- সংগৃহীত
3
5
গাড়ি: অনেকেই মনে করেন গাড়ি একটা স্ট্যাটাস সিম্বল। কিছু না ভেবেই, অনেক সময় অনেকেই সামর্থ্যের বাইরে গিয়ে গাড়ি কিনে ফেলেন। তারপর লম্বা সময় ধরে অতিরিক্ত সুদ দিয়ে ইএমআই দিতে হয়। একটা নির্দিষ্ট সঞ্চয় না করে গাড়ি না কেনাই উচিত। ছবি- সংগৃহীত
4
5
লটারির টিকিট: অনেকেই রাতারাতি বড়লোক হওয়ার নেশায় বা যদি ভাগ্য সঙ্গ দেয় সেই আশায় লটারির টিকিট কাটেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোটি টাকা আসার বদলে, পকেট থেকে টাকা খসে যায়। ছবি- সংগৃহীত
5
5
বড় ফ্ল্যাট: সঞ্চয় সেই অর্থে কিছুই না করে, অন্যান্য একাধিক ইএমআইয়ের বোঝা টানতে টানতেই প্রয়োজন বা সামর্থ্যের তুলনায় বড় বাড়ি বা ফ্ল্যাট কিনলে বিপদে পড়তে হতে পারে বইকি। অন্তত সঞ্চয়ের ক্ষেত্রে ভাঁড়ে মা ভবানী হাল হতেই পারে। ছবি- সংগৃহীত