গত ২৯ মার্চ দ্বিতীয়বার সন্তানসুখ পেয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারকাজুটি। সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিতেই উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা।
2
10
কেমন দেখতে হল আহুজা পরিবারের নতুন এই খুদে? খুব স্বাভাবিকভাবেই আমজনতার মনে রয়েছে এই প্রশ্ন। এবার খোদ সোনম কাপুর ছেলের প্রথম ঝলক সামনে আনলেন।
3
10
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সোনমের কোলে শুয়ে আছে একরত্তি। ওই পোস্টে সোনম তাঁর মেডিকেল টিমকে ধন্যবাদ দিয়ে বলেন, 'আপনাদের এই নিখুঁত পেশাদারিত্বের জন্য অনেক ধন্যবাদ। তবে তার চেয়েও বড় বিষয় হল আপনাদের সহানুভূতি এবং অকৃত্রিম যত্ন, যা সবকিছুর উর্ধ্বে। হাসপাতালে সচরাচর এমনটা সব সময় আশা করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে হওয়াটা এমনই উচিত। আপনাদের এই ব্যবহার আমার এই অভিজ্ঞতাকে সত্যিই অর্থবহ করে তুলেছে।'
4
10
যদিও এখনও পর্যন্ত ছোটছেলের নাম প্রকাশ্যে আনেননি সোনম। এমনকী একরত্তির মুখও দেখাননি তিনি।
5
10
যদিও নবজাতকের ঝলক ক'দিন আগেই সামনে এনেছিলেন মাসি রেহা কাপুর। সোনমের বোন রেহা কাপুর ইনস্টাগ্রামে বোনপোর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন।
6
10
যেখানে দেখা গিয়েছিল, তোয়ালে মোড়ানো রয়েছে সোনম-পুত্র। চেয়ারে বসে তাঁকে কোলে নিয়ে রয়েছেন রেহা। খুদের মুখ আড়ালে থাকলেও তাঁর মাথা ভর্তি চুল একেবারে স্পষ্ট। একরত্তির মুখের দিকে মায়াভরা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রেহা।
7
10
সোনম কাপুর বরাবরই তাঁর ফ্যাশন এবং সাহসী অভিনয়ের জন্য পরিচিত। তবে মা হওয়ার পর অভিনেত্রীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে।
8
10
২০১৮ সালে সোনম ও আনন্দের বিয়ে হয়। ২০২২ সালের আগস্ট মাসে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়েছিল। প্রথম পুত্র সন্তানের জন্মের চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন দম্পতি।
9
10
গত সেপ্টেম্বর মাসে সোনমের দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই সেই গুঞ্জন জোরাল হয়। যদি প্রথমে মুখে কুলুপ এটে থাকেন অনিল কাপুরের মেয়ে।
10
10
শেষমেশ নভেম্বরে গর্ভাবস্থার চর্চায় সিলমোহর দেন সোনম। অভিনব কায়দায় 'মেটারনিটি' ফটোশুটে স্ফীতোদর সামনে আনেন অভিনেত্রী।আপাতত একরত্তিকে ঘিরে এখন কাপুর ও আহুজা পরিবারে খুশির আবহ।