শনির বক্রী গতি শেষ হতেই হুহু করে টেনশন বাড়বে ৫ রাশির! বড়দেবতার সোজা নজরে বিপদে পড়বেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২৬ নভেম্বর ২০২৬ ১৯ : ০৩
শেয়ার করুন
1
11
১১ ডিসেম্বর শনি মার্গী হতে চলেছে বক্রী চাল শেষ করে। মীন রাশিতেই সোজা পায়ে হাঁটবে এবার বড়দেবতা। এর ফলে কিছু রাশির জাতক, জাতিকারা যেমন লাভবান হবেন, তেমনই কেউ কেউ বিপদে পড়বেন। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
11
মেষ: মেষ রাশির জাতকদের শনির সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে। মার্গী শনির প্রভাবে খরচ বাড়তে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। ছবি- সংগৃহীত
3
11
কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব আসতে পারে। মানসিক অস্থিরতা বাড়বে এবং কাজের ফল পেতে দেরি হতে পারে।ছবি- সংগৃহীত
4
11
মীন: মীন রাশির উপর শনির সাড়ে সাতির মধ্য পর্যায় চলছে। এই সময়ে মানসিক চাপ হুহু করে বাড়বে। ছবি- সংগৃহীত
5
11
কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। পারিবারিক দায়িত্ব এবং আর্থিক পরিকল্পনা নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনও কাজ দ্রুত শেষ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে।ছবি- সংগৃহীত
6
11
কুম্ভ: কুম্ভ রাশির জাতকেরা শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে রয়েছেন। আর্থিক লেনদেন, সঞ্চয় এবং পারিবারিক বিষয় নিয়ে সতর্ক থাকা জরুরি।ছবি- সংগৃহীত
7
11
পুরনো কোনও সমস্যা ফের সামনে আসতে পারে এবং জটিলতা বাড়তে পারে। যার সমাধানে সময় ও ধৈর্য লাগবে।ছবি- সংগৃহীত
8
11
সিংহ: সিংহ রাশির জাতকদের অষ্টম ঘরে শনির অবস্থান প্রতিকূলতার ইঙ্গিত দেয়। কর্মক্ষেত্রে হঠাৎ বাধা আসতে পারে। বিনিয়োগ করা অর্থ আটকে যেতে পারে। ছবি- সংগৃহীত
9
11
সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এবং কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল।ছবি- সংগৃহীত
10
11
ধনু: ধনু রাশির জাতকদের চতুর্থ ঘরে শনির অবস্থান পারিবারিক ও মানসিক ক্ষেত্রে চাপ বাড়াতে পারে। বাড়ি, জমি, গাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
11
11
কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য, অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত