জলই জীবন। ছোটবেলা থেকেই এই কথাটা শুনে আমরা বড় হয়েছি। বড় হয়ে বিষয়টি আরও ভালভাবে উপলব্ধ করি। কিন্তু বিশ্বের এমন কিছু মানুষ আছেন যাঁদের ক্ষেত্রে এই কথাটি খাটে না। কেনিয়ার তুর্কানা পশুপালক উপজাতি জল ছাড়াই এবং শুধুমাত্র দুধ, মাংস ও রক্ত খেয়ে বেঁচে থাকতে পারে।
2
11
অত্যন্ত শুষ্ক একটি অঞ্চলে বসবাস করার কারণে, এখানে জলের অভাব রয়েছে। এখানকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। বিজ্ঞানীদের ধারণা ক্রমশ বিবর্তনের ফলে এটি সম্ভব হয়েছে। হাজার হাজার বছর ধরে, জলশূন্য পরিবেশ সহ্য করার জন্য তাদের শরীর বিবর্তিত হয়েছে।
3
11
এই উপজাতির মানুষ উচ্চ-প্রোটিনযুক্ত খাবার খান এবং প্রায় জলই পান করে না। কোনও মানুষই এভাবে সুস্থভাবে বাঁচতে পারতেন না। কিন্তু তুর্কানারা পারে। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল খুঁজে পেয়েছে যে, ৫,৫০০ বছর আগে আঞ্চলিক শুষ্কতা তীব্র হওয়ার ফলে বিবর্তনের কারণেই এটি সম্ভব হয়েছে।
4
11
তাঁদের কিডনি এতটাই পরিবর্তিত হয়েছে যে, তা কোনও ক্ষতি ছাড়াই অত্যন্ত দক্ষতার সঙ্গে জল সংরক্ষণ করতে এবং প্রচুর পরিমাণে প্রাণীজ প্রোটিন হজম করতে পারে।
5
11
গবেষণার সহ-লেখক জুলিয়েন আইরোলস বলেছেন, “আপনি এবং আমি যদি তুর্কানা খাদ্যাভ্যাস অনুসরণ করতাম, যেখানে প্রধানত প্রচুর মাংস, চর্বি এবং প্রোটিন খাওয়া হয়, তাহলে আমরা সম্ভবত খুব দ্রুত অসুস্থ হয়ে পড়তাম। কিন্তু এই সম্প্রদায় বহু প্রজন্ম ধরে এই খাবারগুলি খেয়ে আসছে।”
6
11
গবেষণায় বোঝা গিয়েছে, খুব অল্প পরিমাণ জলের উপর নির্ভরশীল হয়ে কঠোর জলবায়ুতে টিকে থাকার জন্য তাঁদের শরীর বিবর্তিত হয়েছে। মার্কিন ও কেনীয় গবেষকরা ৩৬৭ জনের জিনোম সিকোয়েন্স করেছেন এবং সত্তর লক্ষেরও বেশি জিনগত বৈচিত্র্য বিশ্লেষণ করেছেন।
7
11
আটটি স্বতন্ত্র ডিএনএ অঞ্চলে প্রাকৃতিক নির্বাচন দেখা গিয়েছে। একটি জিন সবচেয়ে শক্তিশালী সঙ্কেত দেখিয়েছে। সেটি হল STC1।
8
11
যা শরীর জলশূন্য থাকার সময় কিডনিতে সক্রিয় হয়। যখন শরীরে জলের অভাব হয়, তখন কিডনি জলের ক্ষয় রোধ করতে মূত্রকে ঘনীভূত করার কাজ করে। আইরোলস ব্যাখ্যা, STC1 তুর্কানাদের মূত্রকে ঘনীভূত করতে সাহায্য করে।
9
11
STC1-কে শরীরের ইউরিয়ার মাত্রার সঙ্গেও যুক্ত করা হয়েছে এবং এটি ব্যাখ্যা করে যে কীভাবে তুর্কানারা দুধ, রক্ত এবং মাংস হজম করতে পারেন, যা তাদের খাদ্যাভাসের ৭০-৮০ শতাংশ। এই জিনটি কিডনিকে উচ্চ-মাংসযুক্ত খাদ্যাভ্যাসের ফলে সৃষ্ট ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের মতো বর্জ্য পদার্থ থেকে রক্ষা করে। এই কারণেই তুর্কানারা গাউটের সমস্যায় ভোগেন না।
10
11
৫,০০০ থেকে ৮,০০০ বছর আগে উত্তর আফ্রিকা শুষ্ক হয়ে যাওয়ার পর থেকে সম্প্রদায়ে পরিবর্তন ঘটতে শুরু করে। প্রাকৃতিক নির্বাচনের ফলে এমন জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয় যা মানুষকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এবং ধীরে ধীরে পরিবর্তিত STC1 জিনধারীদের সন্তান সংখ্যা বাড়তে থাকে।
11
11
তবে, এই অভিযোজন শহরে বসবাসকারী তুর্কানাদের উপর বিরূপ প্রভাব ফেলেছিল, কারণ এটি তাদের পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি। বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বেশি ছিল।