স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। একটি ফেক মেসেজ যা খালি করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট।
2
8
সম্প্রতি এসবিআই-র একটি মেসেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে গ্রাহকরা যেন নিজেদের আধার তথ্য আপডেট করেন। এসবিআই ইয়োনো অ্যাপে এটি দ্রুত করতে হবে।
3
8
এটি একটি অজানা লিঙ্ক থেকে এসেছে বলে জানিয়েছে এসবিআই। এর ফাঁদে পা দিলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।
4
8
সাইবার অপরাধীরা এই ধরণের ভুয়ো মেসেজ দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করতে পারেই জানিয়েছে এসবিআই। এই অজানা ফাইলটি ক্লিক করার পরই ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে সমস্ত তথ্য জেনে নেবে হ্যাকররা।
5
8
এসবিআই জানিয়েছে এমন মেসেজ এলে বিভ্রান্ত হবেন না। এগুলিকে এড়িয়ে চলুন। এটি দিয়ে আপনার ফোনের ডাটাও চলে যেতে পারে।
6
8
সর্বদা এই ধরণের কাজ হ্যাকাররা একটি বেসরকারি সোর্স থেকেই পাঠিয়ে থাকে। তাদের ফাঁদে একেবারে পা দেবেন না।
7
8
যেখানে দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের রমরমা চলছে। সেখানে এমন ফাঁদে পা দেওয়াটা স্বাভাবিক। যদি এমন মেসেজ পান তাহলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন।
8
8
এসবিআই কখনই এমন মেসেজ তার গ্রাহকদের দেয় না। যদি কিছু আপডেট করতেই হয় তাহলে ব্যাঙ্কে গিয়ে সরাসরি সেই কাজটি করতে পারেন।