৪০ দিন ধরে শয্যাশায়ী রাকুল! কোন কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী?
নিজস্ব সংবাদদাতা
৪ জুন ২০২৬ ১৯ : ০২
শেয়ার করুন
1
8
সম্প্রতি 'পতি পত্নী অউর ওহ দো' ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে পর্দায় দেখা গিয়েছে অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের একটি ভয়াবহ দুর্ঘটনার কথা ভাগ করেছেন তিনি।
2
8
রাহুল জানান, ওই দুর্ঘটনার ফলে নাকি তিনি প্রায় ৪০ দিন শয্যাশায়ী ছিলেন! তিনি জানান, সেফটি বেল্ট না পরেই ৮০ কেজি ডেডলিফ্ট করতে গিয়ে তিনি কোমরে মারাত্মক চোট পেয়েছিলেন।
3
8
রাকুল প্রীত সিং জানান, ওয়ার্কআউটের সময় করা সেই একটিমাত্র ভুলের কারণে তাঁর স্লিপড ডিস্ক হয়ে যায়। এর জেরে সপ্তাহের পর সপ্তাহ তাঁকে তীব্র শারীরিক কষ্ট ও মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে।
4
8
এই দুর্ঘটনার কথা মনে করে তিনি বলেন, “তোমার ট্রেনার তোমাকে যাই বলুক না কেন, ডেডলিফ্ট করা সবচেয়ে খারাপ ব্যায়াম। এটা আসলে অহংকার দেখানো।”
5
8
তিনি আরও জানান, সাধারণত ডেডলিফ্ট করার সময় তিনি সবসময় সেফটি বেল্ট ব্যবহার করতেন। কিন্তু সেদিন কোনও এক অজানা কারণে তিনি বেল্ট ছাড়াই এই ভারী ওজন তোলার সিদ্ধান্ত নেন, যা শেষ পর্যন্ত তাঁর জন্য চরম বিপদ ডেকে আনে।
6
8
অভিনেত্রীর কথায়, “সেই একটা ভুল আমার জীবনে স্লিপড ডিস্ক আর ৪০ দিনের বেড রেস্ট এনে দিয়েছিল। এটা শুধু একটা শারীরিক চোট ছিল না, মানসিকভাবেও আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল।"
7
8
রাকুল আরও বলেন, "প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার কারণে মানসিকভাবেও নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছিল। হঠাৎ করে আমি কোনও কাজই করতে পারছিলাম না, আর এই পরিস্থিতি মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়।”
8
8
তবে এই কঠিন সময়ে স্বামী জ্যাকি যেভাবে তাঁর পাশে থেকেছিলেন, সে কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন রাকুল। তিনি বলেন, “এমন একটা সময়ে পার্টনারের পাশে থাকাটা খুব দরকার, আর আমার অসুস্থতার সেই দিনগুলোতে জ্যাকির অবদান ছিল সবচেয়ে বেশি। ও সবসময় আমার পাশে ছিল।”